আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
আয়ারল্যাণ্ড নির্বাচিত হলো বিশ্বের ২য় শান্তিপূর্ণ দেশ হিসেবে
ছবি : সংগৃহীত
সংস্কার, ২৮ সেপ্টেম্বর ২০২৫: গ্লোবাল পিস ইনডেক্স (GPI) ২০২৫ সালের তালিকায় বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে আয়ারল্যাণ্ড। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে এমনটাই প্রকাশ করলেন (GPI)। প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যাণ্ড রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা, অভ্যন্তরীণ শান্তি ও সামরিক ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি দেখিয়েছে। এর ফলে দেশটি আন্তর্জাতিকভাবে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
আয়ারল্যাণ্ডের ডাবলিনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ফজলুর রহমান জুয়েল বলেন, “আমরা যারা দেশের বাইরে থাকি, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীল পরিবেশ, আয়ারল্যান্ডে আমরা সেটা সবসময়ই অনুভব করছি। এখন বিশ্বের ২য় শান্তিপূর্ণ দেশের স্বীকৃতি পাওয়ায় গর্বিত বোধ করছি। মনে হয়, এখানে পরিবারের সকল সদস্য নিয়ে নিশ্চিন্তে থেকে যাওয়ার মতো জায়গা। বিশ্লেষকরা মনে করছেন, এ অর্জন আয়ারল্যাণ্ডের অর্থনীতি, পর্যটন ও বিদেশি বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বিশ্ব শান্তির সার্বিক চিত্রে কিছুটা অবনতি ঘটায় বিশেষজ্ঞরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতির ওপর জোর দিচ্ছেন এমন তথ্যও পাওয়া যাচ্ছে।
সংস্কার/ইএফহ
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও