অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভেনিজুয়েলার ভূমিকম্পে জরুরি ত্রাণে ৩০ কোটি ডলার চাইল জাতিসংঘ

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ জুলাই ২০২৬ শুক্রবার: ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, আগামী ছয় মাসে ১৩ লাখ মানুষের জরুরি সহায়তার জন্য ২৯ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। এদিকে দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮১১ জনে পৌঁছেছে, আহত হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। ল্যাটিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে এখনও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরায় বহু পরিবার ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের মরদেহ খুঁজছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, অনেক দাতা দেশ ইতোমধ্যে সহায়তার হাত বাড়িয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় আরও অর্থ প্রয়োজন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পে প্রায় ৬৭০ কোটি ডলারের ক্ষতি হয়েছে, যা ভেনিজুয়েলার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশের সমান।

পুনরুদ্ধার কার্যক্রমে অর্থ জোগাড়ের জন্য বিদেশে জব্দ থাকা রাষ্ট্রীয় সম্পদ মুক্ত করার আহ্বান জানিয়েছে ভেনিজুয়েলা। জাতিসংঘের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, যেসব দেশ ভেনিজুয়েলার সম্পদ আটকে রেখেছে, সেগুলো পুনর্গঠনের কাজে ব্যবহারের সুযোগ দেওয়া উচিত। তার দাবি, অবৈধ নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভেনিজুয়েলার একাধিক রাষ্ট্রীয় হিসাব জব্দ রয়েছে।

ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানান, ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত প্রায় ৩০ টন স্বর্ণ ছাড়ের অনুরোধ জানিয়ে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে চিঠি দিয়েছেন। তার ভাষ্য, এই স্বর্ণ ভেনিজুয়েলার জনগণের সম্পদ এবং ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনে তা প্রয়োজন।

ত্রাণ কার্যক্রম সহজ করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চার মাসের জন্য ভেনিজুয়েলার ওপর আরোপিত কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছে। ২০১৯ সাল থেকে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও চলতি বছরের জানুয়ারিতে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্কের উন্নতি হয়েছে। ট্রাম্প প্রশাসন ডেলসি রড্রিগেজকে সমর্থন দেওয়ার পাশাপাশি ভেনিজুয়েলার তেল খাতের উন্নয়নের লক্ষ্যে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করছে।

গত ২৪ জুন ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুই দফা ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। দুই সপ্তাহ পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো জীবিত কাউকে খুঁজে পাওয়ার অভিযান প্রায় শেষ করেছে। তবে স্বজনরা এখনও ধ্বংসস্তূপে নিখোঁজদের মরদেহের সন্ধান চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে এখনও বাণিজ্যিক ফ্লাইট চালু হয়নি। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে আগে থেকেই দুর্বল হয়ে পড়া দেশটির অবকাঠামো ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা এই দুর্যোগে আরও বড় চাপের মুখে পড়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা