অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভারতে বাংলাদেশি মিশনের ভিসা সেকশন বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ জানুয়ারী ২০২৬: ভারতে হামলার শিকার হওয়া বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর ভিসা সেকশন আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা সীমিত করা হয়েছে, এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।

সাংবাদিকরা জানতে চান, আসন্ন নির্বাচনের আগে ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত না কি পুরোপুরি বন্ধ করা হয়েছে। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কোনো সামগ্রিক সিদ্ধান্ত তার জানা নেই। তবে যেসব বাংলাদেশি মিশনে সমস্যা সৃষ্টি হয়েছে, সেসব জায়গায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ভিসা সেকশন বন্ধ রাখতে বলা হয়েছে। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড প্রসঙ্গেও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় বাংলাদেশকে ভিসা বন্ডের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশে অবৈধ অভিবাসনের দায় আগের সরকারগুলোর ওপর বর্তায়।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নয়াদিল্লি এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে হিন্দু উগ্রপন্থিদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনেও সহিংস হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা প্রদান কার্যক্রম সীমিত করে, যার ফলে বাংলাদেশিদের ভারতে যাতায়াত ব্যাহত হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়