আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ ফেব্রুয়ারী ২০২৬: তথ্য ও সম্প্রচার, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে। মানুষের প্রত্যাশা ও সময়ের চাহিদা অনুযায়ী বিটিভির সব কর্মসূচির পরিকল্পনা ও বা স্তবায়ন জরুরি হলেও এ কাজ এখনো পুরোপুরি করা যায়নি বলে তিনি মন্তব্য করেন।
রোববার ঢাকার রামপুরায় বিটিভি কার্যালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, বিটিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; এটি ইতিহাস ও ঐতিহ্যের ধারক। বিটিভি দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যাকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
তিনি জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিকে সব রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বিটিভির আধুনিকায়ন প্রয়োজন। মানুষের পরিবর্তিত চাহিদা বিবেচনায় অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনায় আরও সৃজনশীল হতে হবে।
চ্যানেলের কার্যক্রম গতিশীল করতে শূন্য পদ পূরণে কার্যকর পদক্ষেপ, বাজেটের সর্বোত্তম ব্যবহার এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা সময়মতো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বিটিভির সব স্তরের কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার আহ্বান জানান এবং পরবর্তী সরকারের জন্য বাস্তবায়নযোগ্য একটি ‘স্মার্ট চার্টার অব ডিমান্ড’ প্রস্তুত রাখার পরামর্শ দেন।
মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, সময়ের চাহিদা অনুযায়ী বিটিভিতে একটি সোশ্যাল মিডিয়া উইং চালু করা প্রয়োজন। সেখানে নিয়মিত জনবলের পাশাপাশি চুক্তিভিত্তিতে তরুণদের যুক্ত করে সময়োপযোগী কনটেন্ট তৈরির সুযোগ রাখা উচিত। মতবিনিময় সভায় বিটিভি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা বিটিভির নিউজরুম, স্টুডিও, কন্ট্রোল প্যানেল, লাইব্রেরিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়