আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ জানুয়ারী ২০২৬: জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ঘনিয়ে আসার মধ্যেই পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন পরিচালনা বিধিমালায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংশোধনের ফলে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ধরন বদলে গেছে, তবে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট আগের নিয়মেই থাকছে।
ইসি সূত্র জানায়, দেশের অভ্যন্তরে যেসব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের জন্য আগের সাধারণ পোস্টাল ব্যালট আর থাকছে না। নতুন নিয়মে ব্যালটে সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে। ভোটাররা প্রতীকের পাশে ফাঁকা ঘরে ‘টিক’ বা ‘ক্রস’ চিহ্ন দিয়ে ভোট দেবেন। তবে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে আগের মতোই সব প্রতীক বর্ণানুক্রমে রাখা হবে।
পোস্টাল ব্যালট কার্যক্রম শুরুর পর থেকেই প্রতীক বর্ণানুক্রমে ছাপানো হচ্ছিল। এ নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানায়। বিশেষ করে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ধানের শীষ ভাঁজের ভেতরে পড়ে যাওয়ার অভিযোগ তুলে দলটির প্রতিনিধিরা অন্তত তিনবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দাবি ছিল, দেশের ভেতরের পোস্টাল ব্যালট যেন সাধারণ ব্যালটের মতো আসনভিত্তিক প্রার্থী ও প্রতীকসহ ছাপানো হয়। এসব বৈঠকের পরই বিধিমালায় সংশোধন আনে ইসি।
ইসি সূত্র জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালার ১০, ১১ ও ১২ বিধিতে সংশোধনী আনা হয়েছে। এতে প্রবাসীদের পোস্টাল ব্যালটে আগের নিয়ম বহাল থাকলেও দেশের ভেতরের ভোটারদের জন্য ব্যালটে কেবল সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার আইটিভিত্তিক পোস্টাল ব্যালট চালু করে বর্তমান নির্বাচন কমিশন। এতে দেশে-বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন সরকারি চাকরিজীবী, ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত, ১০ হাজার ১০ জন আনসার ও ভিডিপি এবং ৬ হাজার ২৮৪ জন কারাবন্দি। তারা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
প্রবাসীদের পোস্টাল ব্যালট ইতোমধ্যে পাঠানো হলেও দেশের ভেতরের ভোটারদের ব্যালট এখনো পাঠানো হয়নি। এসব ব্যালট ছাপার জন্য প্রথমে আর্মি প্রিন্টিং প্রেসকে অনুমোদন দেওয়া হলেও হঠাৎ পরিবর্তনের কারণে এখন বিজি প্রেস, প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেসে নতুন ব্যালট ছাপা হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানান, আগে সব জায়গায় একই ধরনের ব্যালট পাঠানো হলেও এখন প্রতিটি আসনের জন্য আলাদা ব্যালট ছাপাতে হচ্ছে। এতে ব্যয় ও প্রশাসনিক জটিলতা বেড়েছে।
এদিকে ১৯ জানুয়ারি ইসি একটি বিশেষ পরিপত্র জারি করে রিটার্নিং কর্মকর্তাদের জানায়, ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট দপ্তরে পৌঁছাবে না, সেগুলো বাতিল হবে। একই সঙ্গে খামের কিউআর কোড স্ক্যান না হলে, ঘোষণাপত্রে সই না থাকলে কিংবা নির্দেশনা না মানলে সেই ভোট বাতিল করার কথাও বলা হয়েছে।
হঠাৎ বিধি সংশোধনের ফলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে পারেএমন কোনো সিদ্ধান্ত ইসির, নেওয়া উচিত নয়। তবে ইসি সদস্য আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটারদের সুবিধা ও কাজ সহজ করার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়