অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নির্বাচন ও গণভোটে ৮-১৪ ফেব্রুয়ারি মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী

ছবি : ইন্টারনেট

সংস্কার ৮ জানুয়ারী ২০২৬: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে সাত দিনের জন্য সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে এলাকা ও ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের সদস্য মোতায়েন থাকবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমান) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করে, যা বুধবার নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার অংশ হিসেবে ৮ জানুয়ারি পর্যন্ত বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বহাল থাকবে। এরপর ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাহিনীগুলো সক্রিয়ভাবে মাঠে নামবে। মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোটকেন্দ্রে ১৬-১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন মোতায়েন থাকবে। দুর্গম হিসেবে ঘোষিত ২৫ জেলার নির্দিষ্ট এলাকার ভোটকেন্দ্রগুলোতে ১৬-১৮ জন করে সদস্য নিয়োজিত থাকবেন। এসব বাহিনী ভোটগ্রহণের দুই দিন আগে থেকে ভোটের দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন।

সশস্ত্র বাহিনীর সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় অবস্থান করবেন। তারা টহল ও প্রয়োজনীয় অভিযান পরিচালনা করবেন এবং তাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত থাকবেন। ইসি কর্মকর্তারা জানান, আরপিও সংশোধনীতে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যুক্ত করা হলেও, এ নির্বাচনে আগের মতোই ইন এইড টু সিভিল পাওয়ারের বিধান অনুযায়ী মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজন এবং আচরণবিধি বাস্তবায়ন নিশ্চিত করবে। পাশাপাশি সমন্বয় সেল গঠন করা হবে, যেখানে সব বাহিনীর সদস্যরা থাকবেন। এ সেল অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করবে। পরিপত্রে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তবে নীতিমালা অনুযায়ী রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ-সদস্য প্রার্থীরা অস্ত্র বহন করতে পারবেন। এছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রার্থী বা তাদের পক্ষে কোনো ক্যাম্প স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়