অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নির্ধারিত সময়ে রিটার্ন না দিলে অনলাইনে সময় বাড়ানোর সুযোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ২২ মার্চ ২০২৬ রবিবার: নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে করদাতারা এখন অনলাইনে আবেদন করে সময় বাড়ানোর সুযোগ পাচ্ছেন। এ সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্র জানায়, এখন পর্যন্ত প্রায় ৪১ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন এবং ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন প্রায় ৫০ লাখ করদাতা। দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ টিআইএনধারী রয়েছেন।

ব্যক্তিশ্রেণির করদাতারা প্রতি বছরের মতো এবারও ৩১ মার্চ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। চলতি বছরে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমার সময় বাড়ানোর পুরো প্রক্রিয়া সহজ করতে এনবিআর অনলাইন ব্যবস্থা চালু করেছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে ই-রিটার্ন সিস্টেমে লগইন করে টাইম এক্সটেনশন অপশন ব্যবহার করে আবেদন করতে পারবেন।

অনলাইনে করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। আবেদন মঞ্জুর হলে করদাতারা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন। তবে এ সুবিধা পেতে হলে করদাতাকে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চের আগেই আবেদন করতে হবে। যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা অনলাইন বা সরাসরি কর সার্কেলে লিখিত আবেদন করতে পারবেন।

এ ক্ষেত্রে কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করার ক্ষমতা রাখেন। সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারলেও চিন্তার কারণ নেই, নির্ধারিত সময়ের আগে অনলাইনে আবেদন করলে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানো সম্ভব।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা

প্রতিষ্ঠার ৪২ বছর উদযাপনে ন্যাশনাল লাইফের সাফল্য উৎসব

দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি

উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে ৩০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার

রাষ্ট্রীয় ব্যাংক ও এনবিএফআইতে তারল্য সহায়তার নতুন নীতিমালা জারি

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে,