আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ ফেব্রুয়ারী ২০২৬: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি প্রশ্ন তুলেছে, নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন।
গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নবনিযুক্ত গভর্নরের ব্যাংকিং খাতে অভিজ্ঞতা মূলত ঋণগ্রস্ত থেকে ঋণখেলাপি হওয়া এবং পরে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া তিনি তৈরি পোশাক শিল্প, আবাসন খাত, অ্যাটাব ও ঢাকা চেম্বারের মতো প্রভাবশালী ব্যবসায়ী লবির অংশ হিসেবেও ভূমিকা রেখেছেন।
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, একজন তৈরি পোশাক শিল্প ও আবাসন ব্যবসায়ী, যিনি নিজ প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করেছেন, তিনি কি কর্পোরেট স্বার্থের প্রভাবমুক্ত থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং ব্যাংকখাতের সুশাসন নিশ্চিত করতে পারবেন?
টিআইবির মতে, কর্তৃত্ববাদী চৌর্যতন্ত্রের সময়ে ব্যাংক খাত যে সংকটে পড়েছে, তা থেকে উত্তরণে নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন, সেটি বড় প্রশ্ন। বিশেষ করে, যেখানে সংসদ সদস্যদের প্রায় ৬০ শতাংশ এবং মন্ত্রিপরিষদের ৬২ শতাংশের মূল পেশা ব্যবসা। এছাড়া প্রায় ৫০ শতাংশ সংসদ সদস্য ঋণগ্রস্ত এবং তাদের মোট আদায়যোগ্য ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
এই প্রেক্ষাপটে একজন ঋণগ্রস্ত ব্যবসায়ী, যিনি বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের অভিজ্ঞতা রাখেন এবং তৈরি পোশাক শিল্প ও রিহ্যাবের মতো খাতে নীতিগত সুবিধাভোগী, তাকে গভর্নর পদে নিয়োগ দেওয়া ব্যাংক খাতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা সরকারকে বিবেচনার আহ্বান জানিয়েছে টিআইবি।
কী বার্তা যাচ্ছে দেশ-বিদেশে? ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে যে, কেন্দ্রীয় ব্যাংক আবারও জাতীয় স্বার্থের বদলে খেলাপি ঋণনির্ভর ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে পড়তে পারে। তিনি আরও বলেন, সদ্য ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া কতটা যুক্তিসংগত, তা সরকারকে ভাবতে হবে।
নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক কি না! টিআইবি উল্লেখ করে, বিএনপি তাদের নির্বাচনী ইশতিহারে ব্যাংক খাতের সুশাসন, আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেছিল। কিন্তু স্বার্থের দ্বন্দ্বে জড়িত এমন একজন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া সেই অঙ্গীকারের সুস্পষ্ট লঙ্ঘন।
সংস্থাটি আরও বলে, অতীতে বাংলাদেশ ব্যাংকের দলীয় বিবেচনা ও স্বার্থান্বেষী মহলকে সহায়তার কারণে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে পড়ে, অর্থপাচার ও খেলাপি ঋণ বেড়ে যায় এবং দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতিতে পড়ে, এ বিষয়গুলো বর্তমান সরকারের অজানা নয়।
বিদেশি বিনিয়োগ ও সুশাসন নিয়ে শঙ্কা! বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগসহ সার্বিকভাবে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই সময়ে এমন নিয়োগ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছে টিআইবি।
সংস্থাটি জানায়, ব্যাংক খাতের সুরক্ষা ও সুশাসন নিশ্চিতে ইতোমধ্যে নেওয়া পদক্ষেপগুলো কতটা বাস্তবায়িত হবে, সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্বল ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, তা এখন বড় প্রশ্ন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার মধ্যে একটি ছিল স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক গঠন। এই প্রেক্ষাপটে নতুন গভর্নরের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংক সরকার ও প্রভাবশালী ব্যবসায়ী স্বার্থের বাইরে থেকে কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, সেই প্রশ্নই তুলেছে টিআইবি।
সংস্কার/ইএমই
রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা
দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার
রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে,