অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দেশে চাঁদ না দেখা যাওয়ায় শনিবার ঈদুল ফিতর

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ কোথাও দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে আগামী শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই প্রচলিত নিয়ম অনুযায়ী রমজান ৩০ দিন পূর্ণ করা হবে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার রমজানের শেষ দিন এবং পরদিন শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন (কায়কোবাদ)। এতে সংশ্লিষ্ট ধর্মীয় ও সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ একাধিক দেশে শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে।

সংস্কার/ইএমই

সর্বশেষ - বিনোদন

সম্পর্কিত খবর

সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা : সাড়ে তিন লাখ জেলের জন্য ২৪০০০ টন চাল

সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই আহরণ নিশ্চিত করতে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত দেশের সমুদ্রসীমায় ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করেছে সরকার। এ সময়ে উপকূলীয় ৩ লাখ ১২ হাজার ৫০০ জেলে পরিবারের মধ্যে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬২৫ মেট্রিক টন ভিজিএফ চাল

যানজট কমাতে ঢাকার চার আন্তঃনগর বাস টার্মিনাল সরানোর নির্দেশ

রাজধানী ঢাকার যানজট কমাতে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর

বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি : শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও মামলা

বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তার জন্য নির্দিষ্ট কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট বক্তৃতার শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের

হজ শেষে ফিরেছেন ৩৭ হাজারের বেশি বাংলাদেশি : মৃত্যু ৪৮ হাজির

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার