আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০৬ জানুয়ারী ২০২৬: বিসিএস পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন থেকে বিসিএস পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমাতে ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই নীতির আওতায় বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত পুরো নিয়োগ প্রক্রিয়া এক বছরের মধ্যেই শেষ করা হবে। মঙ্গলবার ৬ জানুয়ারি ২০২৬ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
তিনি বলেন, বিসিএস পরীক্ষার দীর্ঘ জট কমাতে পিএসসি ইতোমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে এখন থেকে একটি বিসিএস পরীক্ষার সব ধাপ ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। এতে পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। অতীতে বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে যেসব অভিযোগ উঠেছিল, সেগুলো প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে এ ধরনের অনিয়মের আর কোনো সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।
এদিকে, পিএসসি সূত্র জানায়, আসন্ন ৫০তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়