অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দাওরায়ে হাদীসের পরীক্ষা বাতিল ও স্থগিত, নতুন তারিখ ঘোষণা

প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় চলমান দাওরায়ে হাদীসের অনুষ্ঠিত সব পরীক্ষা বাতিল করেছে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া। এছাড়া সামনের পরীক্ষাগুলোও স্থগিত করে পরীক্ষার নতুন তারিখ দেয়া হয়েছে। হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার নেতৃত্বাধীন ছয়টি বোর্ডের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকার মতিঝিলে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে দাওরায়ে হাদীসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে জরুরী আলোচনা হয় এবং শেষ পর্যন্ত এ বছর অনুষ্ঠিত পেছনের সব পরীক্ষা বাতিল এবং সামনের সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। বৈঠকে পরীক্ষার নতুন তারিখও নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত মতে ২৩ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৩ মে শেষ হবে। উক্ত বৈঠকে প্রশ্ন ফাঁসরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা করেন সংস্থার নেতৃবৃন্দ। বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মুফতি রুহুল আমিন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা নুর হোসাইন কাসেমী, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামসুদ্দিন জিয়া, মুফতি ফয়জুল­াহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু প্রমুখ।

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার