আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ ফেব্রুয়ারী ২০২৬: ইতিহাসসেরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশী আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ তথ্য অনুযায়ী বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন। এনসিপির ৬ আসনসহ জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ৮টি আসন। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল পরে জানানো হবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। গণভোটে ৭৭ শতাংশের বেশি ‘হ্যাঁ’ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সংসদ নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৫৯ শতাংশ।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া-৬ ও ঢাকা-১৭ দু’টিতেই জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন। ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ৫৬,৫৫২ ভোট পেয়ে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী (৫১,৫৭২ ভোট)কে ৪,৯৮০ ভোটে পরাজিত করেন। ঢাকা-১৬ আসনে জামায়াতের কর্নেল (অব.) আবদুল বাতেন জয়ী হন। ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে নির্বাচন কমিশনে প্রতিবাদ জানানো হয়।
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়। কোনো সহিংসতার ঘটনা ঘটেনি; তবে অসুস্থতাজনিত কারণে ছয়জনের মৃত্যু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর বলে উল্লেখ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন।
নির্বাচনে নিবন্ধিত ৬০ দলের মধ্যে ৫০টি অংশ নেয়। নিবন্ধন স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। ২৯৯ আসনে প্রার্থী ছিলেন ২,০২৮ জন এর মধ্যে দলীয় ১,৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন ৮১ জন। মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
৪২,৭৭৯টি কেন্দ্রে ভোট হয়। কোনো কেন্দ্রের ফল স্থগিত হয়নি। প্রথমবার বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট দেন ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন; এর মধ্যে প্রবাসী ৪ লাখ ৭১ হাজার ৯৭৩ জন। প্রায় ১ শতাংশ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া