অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

তুর্কি সামরিক কার্গো বিমান দুর্ঘটনায় জর্জিয়া সীমান্তে মর্মান্তিক প্রাণহানি

ছবি : ইন্টারনেট

সংস্কার ১২ নভেম্বর ২০২৫ :  জর্জিয়া ও আজারবাইজান সীমান্ত ঘেঁষা এলাকায় তুরস্কের একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা ২০ সেনা সদস্যের সবাই প্রাণ হারিয়েছেন। ইউরো নিউজের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র অনুযায়ী, তুরস্কের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত চার ইঞ্জিনবিশিষ্ট সি-১৩০ই হারকিউলিস বিমানটি আজারবাইজানের গাঞ্জা শহর থেকে উড্ডয়ন করে তুরস্কের উদ্দেশে রওয়ানা হয়। কিন্তু জর্জিয়া সীমান্ত অতিক্রমের সময় হঠাৎ করে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এটি একটি সরকারি সামরিক কার্গো ফ্লাইট ছিল, যা কর্মী পরিবহন ও লজিস্টিক কার্যক্রমে ব্যবহৃত হতো। দুর্ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়া উভয় দেশের জরুরি সেবা বিভাগ যৌথভাবে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি দ্রুত নিচে নামতে নামতে আকাশে ঘন সাদা ধোঁয়া রেখে যাচ্ছে-যা দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট করে তোলে। এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, আজারবাইজান থেকে ফেরার পথে আমাদের একটি সি-১৩০ সামরিক বিমান জর্জিয়া সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে-এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন, সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আল্লাহ আমাদের শহীদ সেনাদের প্রতি করুণা করুন। একইভাবে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং পুরো জাতি এ ঘটনায় শোকাহত।

দুর্ঘটনার পর সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও। এক বার্তায় তিনি বলেন, গাঞ্জা থেকে উড্ডয়নের পর জর্জিয়ান ভূখণ্ডে তুর্কি সামরিক বিমানের বিধ্বস্ত হয়ে সেনা সদস্যদের প্রাণহানির খবর আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশে তিনি আরও লেখেন, এই শোকের মুহূর্তে আমি ও আজারবাইজানের জনগণ আপনাদের দুঃখে শরিক। নিহতদের পরিবার, প্রিয়জন এবং সমগ্র তুর্কি জাতির প্রতি জানাই গভীর সমবেদনা। এদিকে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিমানটি আজারবাইজান সীমান্তবর্তী সিঘনাঘি পৌরসভায় পতিত হয়। তারা জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।

তুরস্কের সি-১৩০ই হারকিউলিস বিমানগুলো সাধারণত সেনা সদস্য পরিবহন এবং সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হয়। কিন্তু এবারের দুর্ঘটনাটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সামরিক বিমান ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: আনাদোলু।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা

গাজায় অঙ্গহানি ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনির, শিশুরাই সবচেয়ে বিপর্যস্ত

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এখন সেখানে কেবল ভবন নয়, ভেঙে পড়েছে অসংখ্য মানুষের জীবনও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, অন্তত ৬ হাজার ফিলিস্তিনি তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন-যার মধ্যে প্রায়