অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

তুরস্ক শরণার্থীদের উদ্ধার করল

অভিবাসী ও শরণার্থীদের একটি দলকে গ্রিক কোস্ট গার্ড বাহিনী এজিয়ান সাগরের বুকে মৃত্যুর মুখে ফেলে রেখে গেলে তুর্কি কোস্ট গার্ড বাহিনী তাদেরকে উদ্ধার করে।  তুর্কি নিরাপত্তা বাহিনীর প্রকাশিত একটি ভিডিও দৃশ্যে গ্রিক বাহিনীর নির্মম আচরণটি ধরা পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুসহ শরণার্থীদের একটি দলকে রাবার বোটে তুলে তুরস্কের পানিসীমার দিকে ঠেলে দিয়ে চলে যায় গ্রিক কোস্ট গার্ড বাহিনী। পরে মুক্ত সমুদ্রের রুক্ষ পরিস্থিতিতে মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত অভিবাসী ও শরণার্থীদের দলটিকে উদ্ধার করে তাদেরকে তীরে নিয়ে যায় তুর্কি বাহিনীর সদস্যরা।  গ্রিক কোস্টগার্ড বোট ‘এলএস-৭০ গ্রিসে প্রবেশ করা শরণার্থীদের একটি দলকে লেসবস দ্বীপের দক্ষিণ উপকূলে এনে একটি রাবার বোটে তুলে দেয়। পরে তাদেরকে তুর্কি পানিসীমার দিকে ঠেলে দিয়ে স্থানটি ছেড়ে চলে যায় গ্রিক বাহিনী। তুর্কি নৌ-বাহিনী কমান্ড (ডিজেকেকে) এজিয়ান সাগরে পুনরুদ্ধার এবং নজরদারি মিশন পরিচালনার সময় এই ঘটনাটি রেকর্ড করে। যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে নতুন জীবন শুরু করতে ইউরোপ পাড়ি জমাতে চাওয়া অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে তুরস্ক ও গ্রিস। ২০১৬ সালের অভিবাসী চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার অভিযোগ করে সম্প্রতি শেষের দিকে অনিয়মিত অভিবাসীদের জন্য প্রবেশদ্বার উন্মুক্ত করে দেয় তুরস্ক। 

সম্পর্কিত খবর

কদমতলীর গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬

রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার : রাজশাহীর শিশু সাজিদ মারা গেছে

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান

ডিএমপির চার থানায় নেতৃত্বে পরিবর্তন :  যাচ্ছেন গোয়েন্দা শাখায়

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএমপির মোট ৫০ থানার ওসিকে নতুন করে দায়িত্ব প্রদান করা হলেও, তাদের মধ্য থেকে চার থানার কর্মকর্তাকে সরাসরি গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি’রা

নেপালের জেন-জি রা ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি প্রজন্ম। তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু জুড়ে। এমনকি তারা পার্লামেন্টেও ঢুকে পড়েছে।