অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের প্রতিশ্রুতি : ভাঙন এলাকা পরিদর্শন

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ জানুয়ারী ২০২৬: তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখতে রংপুরের কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদী এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপদেষ্টা ও রাষ্ট্রদূত নদীতীরবর্তী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা, জীবনযাত্রার সংকট ও দীর্ঘদিনের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দেন।

দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় থাকা কাউনিয়া ও আশপাশের এলাকার মানুষের মধ্যে এ সফর নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা ত্রাণ নয়, বরং নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ ও কার্যকর সমাধান চান।

পরিদর্শন শেষে গণমাধ্যমে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও ব্যাপক উন্নয়ন প্রকল্পে চীন কারিগরি ও আর্থিক সহযোগিতা দিচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, আর এই সফর সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সবসময় পাশে থাকতে চায়। তিস্তা নদী অঞ্চলের মানুষের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই পরিদর্শন ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে তিনি শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি : শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও মামলা

বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তার জন্য নির্দিষ্ট কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট বক্তৃতার শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের

হজ শেষে ফিরেছেন ৩৭ হাজারের বেশি বাংলাদেশি : মৃত্যু ৪৮ হাজির

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি : দেড় মাসে প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান : মন্ত্রিসভার শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা