আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে।
বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক হয়েছে। খুব দ্রুত পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে কাজ চলছে। বিশেষজ্ঞরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। প্রতিবেদন পাওয়ার পর তা নিয়ে আবার বৈঠক হবে। তিনি বলেন, এটি স্বল্পমেয়াদি কাজ নয়, সময়সাপেক্ষ; তবে দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীও দ্রুততম সময়ে কাজ শেষ করার তাগিদ দিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিনি তিস্তা পাড়ের মানুষ এবং এ নিয়ে বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। প্রধানমন্ত্রীও এ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং নির্বাচনের সময় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের আলোচনায় সেই আন্তরিকতা প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, এটি ১০ বছরের পরিকল্পনা এবং এতে প্রায় ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। প্রয়োজন হলে কারিগরি সহায়তা বিদেশ থেকে নেওয়া হতে পারে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করা হবে, যাতে তিস্তা পাড়ের মানুষ দৃশ্যমান অগ্রগতি দেখতে পায়। মহাপরিকল্পনায় ব্যারেজ ও নদীর পানি সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। টেকনিক্যাল বিষয়গুলো দেখভালের জন্য টিম গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে। মন্ত্রীদের একটি দলও সরেজমিন পরিদর্শনে যাবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের এই অঙ্গীকার অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান হবে।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়