আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ মে ২০২৬ মঙ্গলবার: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পুনর্গঠিত পে-স্কেল কমিটি ইতোমধ্যে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে। শিগগিরই তাদের প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থনীতির ওপর চাপ কমাতে আগামী তিন বছরে ধাপে ধাপে নবম পে-স্কেল কার্যকর করার সুপারিশ করবে কমিটি। এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিতে পারে অর্থ বিভাগ। প্রথম বছরেই সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়ন হতে পারে।
সূত্র আরও জানায়, প্রথম ধাপ শেষে পরবর্তী দুই অর্থবছরে বাকি অর্ধেক মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা পরিশোধের পরিকল্পনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুনর্গঠিত কমিটির প্রথম বৈঠকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কমিটির সদস্যরা ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। কারণ, সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে চাপ রয়েছে। চলতি বাজেটেও পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু তা ব্যবহার করা হয়নি। নতুন বাজেটে এ খাতে অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর বার্ষিক সভা শেষে উজবেকিস্তান থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরার পর পুনর্গঠিত কমিটি পে-স্কেল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া বিষয়টি চূড়ান্ত হওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থের জোগান নিশ্চিত করা। অর্থ বিভাগ এ খাতে কত টাকা বরাদ্দ দিতে পারবে, সেটি আগে নির্ধারণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে দেশের অর্থনীতি বর্তমানে চাপে রয়েছে। বড় অঙ্কের ঘাটতি বাজেট এবং প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতির কারণে নতুন পে-স্কেল বাজারে প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতিতে তিন থেকে চার ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হতে পারে।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া