অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাকা-৬সহ ৪ আসনের নথিপত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ ফেব্রুয়ারী ২০২৬: ঢাকার দুটি ও ঢাকার বাইরের দুটি মিলিয়ে মোট চারটি সংসদীয় আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ঢাকা-৬ আসনও রয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল জামায়াতের পক্ষের শুনানি শেষে তিনটি আসনের বিষয়ে এবং বিএনপির এক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আরও একটি আসনের বিষয়ে এ নির্দেশ দেন। আসনগুলো হলো, ঢাকা-৬, ঢাকা-৭, গাইবান্ধা-৪ এবং শেরপুর-১। শেরপুর-আসনে বিএনপির পরাজিত প্রার্থী আবেদন করেন।

জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির জানান, তারা আদালতে বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করেছেন। এর মধ্যে ফলাফল শিটে অসংগতি পাওয়া গেছে। তিনি বলেন, একটি ফলাফল শিটে নিচে পোলিং এজেন্টের নাম থাকলেও কোনো নির্বাচন কমিশনের প্রতীক নেই। আবার অন্য একটি শিটে ভিন্ন তথ্য রয়েছে। এতে বোঝা যায়, ফলাফল শিট দুই ধরনের করা হয়েছে।

তিনি আরও জানান, কিছু ফলাফল শিটে পেনসিল দিয়ে লেখা হয়েছে। বৈধ ভোটের জায়গায় মোট বৈধ ভোটের সংখ্যা শূন্য (০) দেখানো হয়েছে। একাধিক স্থানে পেনসিলে লেখা পাওয়া গেছে। যেসব শিটে সেন্টার নম্বর ছাপানো থাকার কথা, সেখানে সেন্টারের নামই লেখা নেই। এসব বিষয় আদালতের নজরে আনা হলে আদালত সন্তুষ্ট হন এবং সংশ্লিষ্ট সব ব্যালট পেপার ও রেজাল্ট শিট আদালতের কাস্টডিতে সংরক্ষণের নির্দেশ দেন।

আদালত পরবর্তী শুনানির তারিখ ৩ মার্চ ও ১০ মার্চ নির্ধারণ করেছেন। ব্যারিস্টার শাহরিয়ার বলেন, এই তিনটি আসনেই জয়-পরাজয়ের ব্যবধান পাঁচ হাজার ভোটের মধ্যে। এছাড়া এসব আসনে ছয় থেকে সাত হাজার পোস্টাল ভোট গণনা করা হয়নি বা বাতিল দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তিনি জানান, এ তিনটি আসনের শুনানি শুরু হয়েছে। মোট ৩০টি আসন নিয়ে জালিয়াতির অভিযোগে ধাপে ধাপে প্রমাণসহ শুনানি করা হবে।

নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। একই দিন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়