আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল এলাকায় ভুয়া সনদ ও অর্থের বিনিময়ে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনি ডিউটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে গত দেড় বছর ধরে সুপরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর প্রস্তুতি নিচ্ছে আনসার বাহিনী। সাম্প্রতিক তদারকিতে দুর্নীতির একটি অভিযোগ উদ্ঘাটিত হয়।
অভিযোগ অনুযায়ী, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের টিডিপি দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেন। পরে দায়িত্ব দেওয়ার নামে জনপ্রতি ১১০০ টাকা করে উৎকোচ নেওয়ার তথ্য পাওয়া যায়। বিষয়টি প্রকাশ পাওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত মামুন বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাহিনী জানিয়েছে, নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশোধিত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ, দক্ষ ও তরুণ প্রার্থীদের অগ্রাধিকার এবং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বৈধ সনদ যাচাই করা হচ্ছে। পাশাপাশি জাল সনদ শনাক্ত, অনিয়ম প্রতিরোধ ও ঘুষ বাণিজ্য বন্ধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়