অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাকায় বিএনপি জোট ১৩ জামায়াত জোট ৭ : কে কত ভোট

ছবি : সংগৃহীত

সংস্কার ১৩ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দুপুর পর্যন্ত দেশের ২৯৭টি আসনের ফল পাওয়া গেছে। রাজধানী ঢাকার ২০টি আসনের সব কটির ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১৩টি আসনে বিএনপি জোট এবং ৭টি আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন। একটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

ঢাকা-১: বিএনপির খোন্দকার আবু আশফাক ধানের শীষে ১,৭৩,৭৮১ ভোট পেয়ে জয়ী। জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১,১২,৬২২ ভোট।

ঢাকা-২: বিএনপির আমানউল্লাহ আমান ১,৬৩,০২০ ভোট পেয়ে নির্বাচিত। জামায়াতের কর্নেল (অব.) আবদুল হক পেয়েছেন ৭৮,৬৫৫ ভোট।

ঢাকা-৩: বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮,৭৮৫ ভোট পেয়ে জয়ী। জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২,২৩২ ভোট।

ঢাকা-৪: জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন দাঁড়িপাল্লায় ৭৭,৩৬৭ ভোট পেয়ে প্রায় ৩ হাজার ভোটে জয়ী। বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট।

ঢাকা-৫: জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন ৯৬,৬৪১ ভোট পেয়ে জয়ী। বিএনপির নবী উল্লাহ পেয়েছেন ৮৭,৪৯১ ভোট।

ঢাকা-৬: বিএনপির ইশরাক হোসেন ৭৮,৮৫০ ভোট পেয়ে জয়ী। জামায়াতের আবদুল মান্নান পেয়েছেন ৫৫,৬৯৭ ভোট। ব্যবধান ২৩,১৫৩।

ঢাকা-৭: বিএনপির হামিদুর রহমান ১,০৪,৬৬৬ ভোট পেয়ে ৬,১৮৩ ভোটে জয়ী। জামায়াতের এনায়েত উল্লা পেয়েছেন ৯৮,৪৮৩ ভোট।

ঢাকা-৮: বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫,২৩৯ ভোট বেশি পেয়ে জয়ী হন। তিনি ১১দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপির সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারান।

ঢাকা-৯: বিএনপির হাবিবুর রশিদ ১,১১,২১২ ভোট পেয়ে জয়ী। এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩,৪৬০ ভোট। স্বতন্ত্র তাসনিম জারা পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট।

ঢাকা-১০: বিএনপির শেখ রবিউল আলম ৮০,৪৩৬ ভোট পেয়ে ৩,৩০০ ভোটে জয়ী। জামায়াতের জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৭৭,১৩৬ ভোট। ১৩৭ কেন্দ্রে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি ৪৩%।

ঢাকা-১১: জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ৯৩,৮৭২ ভোট পেয়ে ২,০৩৯ ভোটে জয়ী। বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট।

ঢাকা-১২: জামায়াতের সাইফুল আলম খান মিলন ৫৩,৭৭৩ ভোট পেয়ে জয়ী। বিএনপি জোটের সাইফুল হক পেয়েছেন ৩০,৯৬৩ ভোট।

ঢাকা-১৩: বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ ৮৮,৩৮৭ ভোট পেয়ে ২,৩২০ ভোটে জয়ী। জামায়াত সমর্থিত মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭ ভোট।

ঢাকা-১৪: জামায়াতের মীর আহমাদ বিন কাসেম ১,০১,১১৩ ভোট পেয়ে জয়ী। বিএনপির সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩,৩২৩ ভোট।

ঢাকা-১৫: জামায়াত আমির ডা. শফিকুর রহমান ৮৫,১৩১ ভোট পেয়ে ২১,৬১৪ ভোটে জয়ী। বিএনপির শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩,৫১৭ ভোট।

ঢাকা-১৬: জামায়াতের আবদুল বাতেন ৮৮,৮২৮ ভোট পেয়ে ৩,৩৬১ ভোটে জয়ী। বিএনপির আমিনুল হক পেয়েছেন ৮৫,৪৬৭ ভোট।

ঢাকা-১৭: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়ে ৪,৩৯৯ ভোটে জয়ী। জামায়াতের ডা. স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট।

ঢাকা-১৮: বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ১,৪৪,৭১৫ ভোট পেয়ে জয়ী। এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১,১১,২৯৭ ভোট।

ঢাকা-১৯: বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১,৯০,৯৭৬ ভোট পেয়ে জয়ী। এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১,২৫,২৮৩ ভোট।

ঢাকা-২০ (ধামরাই): বিএনপির তমিজ উদ্দিন ১,৬০,৪২৮ ভোট পেয়ে জয়ী। এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬,৩৪৩ ভোট। এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

রাজধানীর সব আসনের ফলাফলে বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও জামায়াত জোটও উল্লেখযোগ্য আসনে জয় পেয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

২০ অধ্যাদেশ আইন হল না : সংসদে তর্ক-বিতর্কে শেষ হলো অধিবেশন

সংস্কার নিয়ে রাজনৈতিক মতবিরোধের মধ্যেই অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি আইনে রূপ না পেয়ে স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারিয়েছে। এসব অধ্যাদেশের মধ্যে গণভোট, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, তথ্য অধিকার এবং রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত

জাতীয় সংসদে একদিনে ২০ বিল পাস : অধ্যাদেশগুলো আইনে রূপান্তর

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে জাতীয় সংসদে আজ মোট ২০টি বিল পাস হয়েছে। এর মধ্যে সকালে অনুষ্ঠিত অধিবেশনে ১০টি বিল পাস হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তা

শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে জয় বিএনপির রুবেলের

স্থগিত থাকা শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার বড় জয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন। একটি পোস্টাল ভোটসহ ১৫১টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে