আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ নভেম্বর ২০২৫ : জুলাই সনদ ইস্যুতে আর সময় নষ্ট করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,এই বিষয় নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে এবং যেখানে যে পর্যন্ত সমঝোতা সম্ভব ছিল তা ইতোমধ্যে হয়েছে। সেই সমঝোতার ওপর ভিত্তি করেই আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি অংশ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। ৫ নভেম্বর ২০২৫ সকালে চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
আমীর খসরু আরও বলেন,বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করায় দেশের মানুষ এখন পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে চলে এসেছে। ফেব্রুয়ারীতে এই ভোটযাত্রা শেষ গন্তব্যে পৌঁছাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাঁর অভিযোগ,যারা নিজেদের পরাজয় নিশ্চিত মনে করছে,তারাই এখন বিভিন্ন কৌশলে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। বহু বছর পর ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে। এ উত্তাল ভোটমুখর পরিবেশ কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
এসময় দলের প্রার্থী ঘোষণার পর বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের ক্ষোভ বা বিক্ষোভ প্রসঙ্গেও তিনি কথা বলেন। তাঁর মতে, ১৮ বছর ধরে নির্বাচন না হওয়ায় অনেক এলাকায় একই সঙ্গে একাধিক সক্ষম সম্ভাব্য প্রার্থী তৈরি হয়েছে-সেজন্যই ভেতরে ভেতরে প্রতিযোগিতা ও টানাপোড়েন দেখা যাচ্ছে।
সংস্কার/ইএমএফ
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়