অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আরও ৮ জনের পরিচয় নিশ্চিত

ছবি : সংগৃহীত

সংস্কার ০৫ জানুয়ারী ২০২৬: জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের ধারাবাহিক কার্যক্রমে নতুন করে আরও আটজনের পরিচয় নিশ্চিত হয়েছে। পরিচয় প্রকাশের পর স্বজনদের কান্নায় রাজধানীর রায়েরবাজার কবরস্থানের পরিবেশ ভারী হয়ে ওঠে। সোমবার সকালে রায়েরবাজার কবরস্থানে আয়োজিত এক অনুষ্ঠানে অজ্ঞাত মরদেহ শনাক্তকরণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে এ তথ্য জানান সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ।

শনাক্ত হওয়া আটজন হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার মাহিন মিয়া (২৫), শেরপুরের শ্রীবরদীর আসাদুল্লাহ, চাঁদপুরের মতলবের পারভেজ বেপারী, পিরোজপুরের নাজিরপুরের রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের লৌহজংয়ের সোহেল রানা, ফেনীর রফিকুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বারের ফয়সাল সরকার এবং ঢাকার মুগদার কাবিল হোসেন (৫৮)।

সিআইডি সূত্রে জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর থেকে অজ্ঞাত মরদেহ উত্তোলনের কাজ শুরু করা হয়। ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১১৪টি মরদেহ উত্তোলন করা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর নিহতদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হচ্ছে। এদিকে, এখনো যেসব মরদেহের পরিচয় শনাক্ত হয়নি, তাদের মধ্য থেকে অবশিষ্ট একজনের পরিচয় শনাক্তের কার্যক্রমও দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়