আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ২৭ ডিসেম্বর ২০২৫: জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে গঠিত সমমনা আট দলের জোটের কলেবর আরও বাড়ছে। আসন্ন নির্বাচনে গঠিত এই জোটে নতুন করে যোগ দিতে যাচ্ছে এনসিপি, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি। শেষ পর্যায়ে এসে আরও চারটি দল যুক্ত হওয়ায় আসন সমঝোতায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। তবে দিনরাত বৈঠক করে দ্রুত সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে রয়েছে জামায়াতে ইসলামীসহ এই আট দল। জোটে থাকা দলগুলো হলো, পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বিডিপি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তারা প্রার্থী বাছাই ও আসন সমঝোতার কাজ শুরু করে।
নেতাদের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ আসনে সমঝোতা সম্পন্ন হয়েছে। বাকি কিছু আসনে বিস্তারিত বিশ্লেষণ চলছে। কোন আসনে কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি, শীর্ষ নেতৃত্ব কোন আসনে রয়েছেন এবং মাঠপর্যায়ের অবস্থান, এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রার্থী ঠিক করা হচ্ছে। এ জন্য দলগুলো নিজেরা ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ চালিয়েছে। এসব জরিপের ফলাফলের ভিত্তিতে দফায় দফায় বৈঠক করেছে আট দলের লিয়াজোঁ কমিটি।
নেতারা জানান, ইসলামী শক্তির একবাক্স নীতিতে তারা সমঝোতায় পৌঁছাতে চান। এখানে কোনো একক নেতৃত্ব নয় বরং পারস্পরিক ঐকমত্যের মাধ্যমেই প্রার্থী নির্ধারণ করা হবে। আসন বণ্টনের ক্ষেত্রে আট দলের মধ্যে সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি আসন পাবে। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস প্রায় সমপর্যায়ের আসন পেতে পারে। পরে খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বিডিপির মধ্যে আসন বণ্টন হবে।
এদিকে, জুলাই আন্দোলনের নেতাদের সমন্বয়ে গঠিত দল এনসিপিকে জোটে আনার আলোচনা চলছে। এনসিপি প্রায় ৩০টি আসন দাবি করলেও শেষ পর্যন্ত কতটি আসন পাবে তা নিয়ে বিশ্লেষণ চলছে। জামায়াত জোটের নেতারা জানান, মাঠপর্যায়ে এনসিপির সংগঠন শক্তিশালী না হলেও জুলাই আন্দোলনে তাদের ভূমিকা এবং সংস্কারের পক্ষে অবস্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, শুরু থেকেই তারা এককভাবে বা জোট ও আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে উন্মুক্ত ছিলেন। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংস্কার প্রশ্নে কারা বেশি প্রতিশ্রুতিবদ্ধ, সেটিই তাদের প্রধান বিবেচ্য বিষয়। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মতভিন্নতা দেখা গেছে, যেখানে এনসিপি, জামায়াত ও অন্যান্য দলগুলো অনেক বিষয়ে একমত হয়েছে।
এনসিপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোটের শরিক এবি পার্টিরও এই জোটে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই জোটের আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন জামায়াত বা বিএনপির কোনো জোটেই যেতে আগ্রহী নয়। অন্যদিকে, কর্নেল অলির নেতৃত্বাধীন এলডিপি সম্প্রতি বিএনপি জোট ছাড়ার পর জামায়াত জোটে যোগ দেওয়ার চেষ্টা করছে। এলডিপি ১০টি আসন দাবি করলেও চার-পাঁচটি আসন পেলে জোটে যোগ দিতে পারে বলে জানা গেছে। এছাড়া বিএনপি জোটে জায়গা না পেয়ে লেবার পার্টিও জামায়াত জোটের দিকে ঝুঁকেছে। সে ক্ষেত্রে ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে একটি আসন দেওয়ার আলোচনা রয়েছে। জোটের পরিধি বাড়ানো ও আসন সমঝোতা চূড়ান্ত করতে নিয়মিত বৈঠক করছে জামায়াত নেতৃত্বাধীন জোট। জোট ভেঙে যাচ্ছে বা বড় ধরনের সংকট তৈরি হয়েছে, এমন খবরকে নেতারা গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আসন সমঝোতা নিয়ে কিছু গণমাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হচ্ছে, যা দুঃখজনক। তারা পেশাদার ও শতভাগ সত্য সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক এবং আট দলের লিয়াজোঁ কমিটির সদস্য শেখ ফজলুল করীম মারুফ বলেন, প্রায় ২৬০টি আসনে তারা সমঝোতায় পৌঁছেছেন। নতুন চারটি দল যুক্ত হওয়ার আলোচনার কারণে চূড়ান্ত ঘোষণা দিতে কিছুটা সময় লাগছে।
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, নতুন দল যুক্ত হলে সবাইকেই কিছু আসন ছাড় দিতে হবে। এতে সাময়িক অস্বস্তি থাকলেও জোট সম্প্রসারণে সবাই আন্তরিক। আট দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, আরও চারটি দল যুক্ত হওয়ার আলোচনা চলায় দেরি হচ্ছে। তবে সংস্কার ও ইসলামী শক্তির ঐক্যের প্রশ্নে সবাই এখনো অটল।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ জানান, কিছুটা টানাপড়েন থাকলেও সবাই ঐক্য ধরে রাখতে চায়। এ ক্ষেত্রে বড় দল হিসেবে জামায়াতকে বেশি ছাড় দিতে হতে পারে। খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, নতুন চারটি দল যুক্ত হওয়ার প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকলেও কেউ জোট ছাড়ছে না। সবাই ছাড় দিয়ে ঐক্য বজায় রাখতে চায় এবং আগামী দু-এক দিনের মধ্যেই সমাধানের আশা করছেন।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়