আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ এপ্রিল ২০২৬ বুধবার: সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে চীনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এই সফরে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কূটনৈতিক সূত্র জানায়, সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ বিএনপির ২০ সদস্যের একটি প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানায়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১৬ এপ্রিল দলটি ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপির এই সফর সরকার পরিচালনা ও দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, বিএনপি সরকার গঠন করলে চীন সর্বাত্মক সহযোগিতা করবে—এমন আশ্বাস আগে থেকেই দিয়ে আসছে দেশটি। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠকে একই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
চীন সফরে অংশ নেওয়া প্রতিনিধিদলে রয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. ইসমাইল জবিউল্লাহ; ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এমপি; ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু; ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন; বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমপি এবং হাবিব-উন-নবী খান সোহেল; সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল; জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি; প্রশিক্ষণ সেল বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, এমপি; সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি; নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আল নোমান, এমপি; মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মো. মনোয়ার হোসেন, এমপি; ‘মায়ের ডাক’ (মানবাধিকার সংগঠন)-এর সমন্বয়ক সানজিদা তুলি; যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ; এলজিআরডি মন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) ও কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। এই সফরকে দুই দেশের রাজনৈতিক ও উন্নয়ন সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংস্কার/ইএমই
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব ও নিরীক্ষা
গ্রাহকদের চলমান আন্দোলন ও নানা অস্থিরতার মধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার ২৪ মে ২০২৬ তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে যাতায়াতকারী বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ উপ-প্রকল্পের এক
দেশে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ব্যবসা খাতে চলতি মূলধন সরবরাহের লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে