অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গুপ্তচর জর্জ বেকের মৃত্যু

স্নায়ুযুদ্ধের সময় রাখা ভূমিকার জন্য সমালোচিত গুপ্তচর জর্জ ব্লেক মারা গিয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে ৯৮ বছর বয়সে তার মৃত্যু হয় বলে রুশ মিডিয়ায় খবর বেরিয়েছে। জর্জ ব্লেকের আসল নাম জর্জ বেহার। তার জন্ম ১৯২২ সালে, নেদারল্যান্ডসের রটারডামে। ব্লেক ব্রিটিশ গুপ্তচর সংস্থা এম আই সিক্সে কাজ করলেও তিনি রাশিয়ার ডাবল এজেন্ট হয়ে কাজ করতেন। নয় বছর ধরে তিনি গোপনে রাশিয়ার কাছে তথ্য পাচার করেছিলেন। তাকে গ্রেপ্তার করা হয় লন্ডনে ১৯৬০ সালে। এর পর তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু পাঁচ বছর পর ১৯৬৬ সালে কারাগার থেকে পালিয়ে তিনি রাশিয়ায় চলে যেতে সক্ষম হন। ব্লেকের পতনের সূচনা হয় এক পোলিশ এজেন্টের মাধ্যমে। মাইকেল গোলেনিয়েস্কি নামে ওই এজেন্ট তার এক রক্ষিতাসহ স্বপক্ষত্যাগ করে পশ্চিমা পক্ষে যোগ দেন। তিনিই জানিয়ে দেন যে ব্রিটিশ গুপ্তচর সংস্থার ভেতরে একজন সোভিয়েত স্পাই ঢুকে বসে আছে। ব্লেককে তখন লন্ডনে ডেকে আনা হয়, এবং গ্রেফতার করা হয়। সোভিয়েত ইউনিয়নের কাছে তথ্য পাচার করার পাঁচটি অভিযোগ স্বীকার করেন তিনি। বিবিসির নিরাপত্তা সংবাদদাতা গর্ডন কোরেরা বলেন, স্নায়ুযুদ্ধের সময় ব্রিটেনের গোপন কর্মকান্ড এবং এজেন্টদের সাথে প্রতারণা করে ব্রিটিশ গুপ্তচর সংস্থার কাজের গুরুতর ক্ষতি করেছেন এই জর্জ ব্লেক। তবে রাশিয়াতে তার জীবনের শেষ দিন পর্যন্ত কেজিবির উত্তরাধিকারীরা তাকে একজন ‘হিরো হিসেবেই দেখতেন। ব্রিটেনের কারাগার থেকে তার পালানোর কাহিনি নিয়ে ১৯৯৫ সালে ‘সেল মেটস নামে একটি নাটক লেখা হয়েছিল। ২০১৫ সালে বিবিসি তাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরী করে। (সূত্র: বিবিসি)

সম্পর্কিত খবর

কদমতলীর গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬

রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার : রাজশাহীর শিশু সাজিদ মারা গেছে

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান

ডিএমপির চার থানায় নেতৃত্বে পরিবর্তন :  যাচ্ছেন গোয়েন্দা শাখায়

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএমপির মোট ৫০ থানার ওসিকে নতুন করে দায়িত্ব প্রদান করা হলেও, তাদের মধ্য থেকে চার থানার কর্মকর্তাকে সরাসরি গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি’রা

নেপালের জেন-জি রা ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি প্রজন্ম। তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু জুড়ে। এমনকি তারা পার্লামেন্টেও ঢুকে পড়েছে।