অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গাজার তাঁবু শিবিরে ইসরায়েলি হামলা

গাজা উপত্যকার একটি তাঁবু শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে গাজা অঞ্চলের বেসামরিক জরুরী সেবা কর্তৃপক্ষ। আলজাজিরা সূত্রে এ খবর জানা গেছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে খান ইউনিসের আলমাওয়াসি অঞ্চলে ২০টির বেশি তাঁবুতে ইসরায়েলি হামলা হয়েছে। যদিও খান ইউনিস ও এর নিকটবর্তী রাফা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে একটি  “নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে ইসরায়েল। উদ্ধারকর্মীরা বলছেন, এই তাঁবু শিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর সেখানে আগুন ধরে যায়। সে সময় তাঁবুর উপর দিয়ে ইসরায়েলি নজরদারি বিমান ঘোরাফেরা করছিল। গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে এই হামলা ‘এই উন্মত্ত যুদ্ধের অন্যতম নৃশংস গণহত্যা। হামলায় নিহতদের মৃতদেহ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা কঠিন বাধার সম্মুখীন হচ্ছেন বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, খান ইউনিসের মানবিক অঞ্চলের ভেতরে স্থাপিত একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করা গুরুত্বপূর্ণ হামাস যোদ্ধাদের আঘাত করেছেন তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামাস যোদ্ধারা অগ্রসর হয়ে ইসরায়েলি সেনা ও ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালায়। তবে ইসরায়েলি এই হামলার আগে বেসামরিক ফিলিস্তিনিদের প্রাণহানি এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি করে তেল আবিব। এদের মধ্যে নির্ভুল গোলাবারুদ ব্যবহার, আকাশ থেকে নজরদারি ও অন্যান্য বিষয় রয়েছে। তবে হামাস যোদ্ধারা ইসরায়েলের হামলার শিকার এলাকায় উপস্থিত ছিল বলে অস্বীকার করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের জঘন্য অপরাধকে ন্যায্যতা দিতে মিথ্যা প্রচার করছে বলেও অভিযোগ ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের।

সম্পর্কিত খবর

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা

গাজায় অঙ্গহানি ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনির, শিশুরাই সবচেয়ে বিপর্যস্ত

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এখন সেখানে কেবল ভবন নয়, ভেঙে পড়েছে অসংখ্য মানুষের জীবনও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, অন্তত ৬ হাজার ফিলিস্তিনি তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন-যার মধ্যে প্রায়

তুর্কি সামরিক কার্গো বিমান দুর্ঘটনায় জর্জিয়া সীমান্তে মর্মান্তিক প্রাণহানি

জর্জিয়া ও আজারবাইজান সীমান্ত ঘেঁষা এলাকায় তুরস্কের একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা ২০ সেনা সদস্যের সবাই প্রাণ হারিয়েছেন। ইউরো নিউজের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, আজারবাইজান থেকে তুরস্কে