অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান টিআইবির : নির্বাচন ঘিরে ঝুঁকির সতর্কতা

ছবি : সংগৃহীত

সংস্কার ৩ ফেব্রুয়ারী ২০২৬: গণভোটে হ্যাঁ ভোটের সঙ্গে রাষ্ট্রের বহু মৌলিক বিষয় জড়িত থাকায় এ বিষয়ে ইতিবাচক রায় প্রত্যাশা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণভোটে হ্যাঁ আসা উচিত বলে তিনি আশা করেন।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির সম্মেলনকক্ষে কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন শেষে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে তাদের চিন্তাভাবনা ও আচরণ কেমন হবে, সেটিও দেখার বিষয়।

নির্বাচনে মব তৈরির আশঙ্কা প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে মব প্রভাব বিস্তারের ঝুঁকি রয়েছে। তাঁর মতে, দেশে মব সন্ত্রাসের প্রথম উৎপত্তি সচিবালয় থেকেই হয়েছে। আগামী ১২ তারিখ পর্যন্ত সহিংসতার আশঙ্কাও রয়ে গেছে। তিনি উল্লেখ করেন, অতীতে কোনো নির্বাচনই সহিংসতা ছাড়া হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এবং গণতন্ত্রের উত্তরণ ঘটবে।

বিচার বিভাগের দলীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, ১১টি সংস্কার কমিশনের যেসব সুপারিশ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, তার অনেকগুলোই হয়নি। বিচার ও প্রতিশোধকে একাকার করে ফেলা হয়েছে, ফলে বিচারিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কতটুকু বিচার হয়েছে, তা নিয়েও সন্দেহ থাকবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগে এক দলের প্রভাব থাকলেও এখন ত্রিমুখী রাজনৈতিক শক্তি দেখা যাচ্ছে। বিচার বিভাগে দলীয়করণ আগের তুলনায় কিছুটা কমলেও পুরোপুরি মুক্ত নয়। যে দল ক্ষমতায় আসবে, তাদের কাছ থেকে প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।

টিআইবির তথ্য তুলে ধরে ইফতেখারুজ্জামান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনের মধ্যে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন। ২০২৫ সালে দেশজুড়ে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩৩৩টি অস্ত্র নিখোঁজ হয়েছে। এছাড়া ডিপফেক ও ভুল তথ্যের বিস্তার এবং ৫০টির বেশি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, অর্থ, পেশিশক্তি ও ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব অনেকটাই জিম্মি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি : শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও মামলা

বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তার জন্য নির্দিষ্ট কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট বক্তৃতার শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের

হজ শেষে ফিরেছেন ৩৭ হাজারের বেশি বাংলাদেশি : মৃত্যু ৪৮ হাজির

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি : দেড় মাসে প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান : মন্ত্রিসভার শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা