আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ মার্চ ২০২৬ শুক্রবার: প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশের সম্পদ সীমিত হলেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক এবং তারা সমাজের একটি অংশ নয়, বরং সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। তিনি স্বাধীনতা দিবসে সবার সম্মিলিত অঙ্গীকারের ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা ও আলোচনা চলবে, তবে তা যেন দেশের স্বাধীনতার ইতিহাসকে খাটো না করে। অতীত থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, অতীত ভুলে যাওয়া যেমন ঠিক নয়, তেমনি অতীতেই আটকে থাকাও ভবিষ্যতের অগ্রগতিতে বাধা হতে পারে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বিশেষভাবে জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন এবং তার লেখা ‘একটি জাতির জন্ম’ নিবন্ধের উল্লেখ করেন, যা মুক্তিযুদ্ধ গবেষণায় গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা কোনো এক দলের নয়, এটি ছিল সবার অংশগ্রহণে অর্জিত ‘জনযুদ্ধ’। এই স্বাধীনতা রক্ষায় সকলের সম্মিলিত দায়িত্ব রয়েছে। তিনি জানান, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
শেষে তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক, সবাই মিলে ভালো থাকার চেষ্টা করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া