আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ জানুয়ারী ২০২৬: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমানো এবং নগদ অর্থ আদায় বাড়াতে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যাংকাররা। এ লক্ষ্যে ঋণখেলাপিদের নাম ও ছবিসহ তালিকা প্রকাশ এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিয়েছে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে পাঠানো এক চিঠিতে এবিবির চেয়ারম্যান মাশরুর আরেফিন বলেন, ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান চাপ কমাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নগদ আদায়ের পরিস্থিতি উন্নত করা জরুরি। গত বছরের ১২ নভেম্বর ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার দিকনির্দেশনার পরিপ্রেক্ষিতেই এসব প্রস্তাব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা মোট বিতরণ করা ১৮ লাখ ৪ হাজার কোটি টাকার ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। জুনে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৮ হাজার কোটি টাকা এবং মার্চে ছিল ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। ঋণ শ্রেণীকরণের কঠোর নিয়ম এবং আগে লুকিয়ে রাখা ‘খারাপ’ ঋণ হিসাবের আওতায় আসায় এ পরিমাণ বেড়েছে।
এবিবি খেলাপিদের বিদেশ ভ্রমণে সামগ্রিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। তবে আদালত বা সংশ্লিষ্ট ব্যাংকের স্পষ্ট অনুমতি থাকলে সে ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে ঋণখেলাপিরা যেন কোনো ব্যবসায়ী সমিতি বা সংগঠনের নির্বাচনে অংশ নিতে না পারেন, তা আইনগতভাবে নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এ উদ্যোগকে সমর্থন করে বলেন, নব্বইয়ের দশকে বিদেশি ব্যাংক ও সংসদেও খেলাপিদের নাম প্রকাশের উদাহরণ রয়েছে, যা যৌক্তিক ও প্রয়োজনীয়। তিনি প্রশ্ন তোলেন, ঋণখেলাপিরা কীভাবে এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন বা বিভিন্ন সংগঠনের নির্বাচনে অংশ নেন। তাঁর মতে, বিষয়টিকে শুধু আর্থিক নয়, সামাজিক সমস্যা হিসেবেও মোকাবিলা করা প্রয়োজন।
সংস্কার/ইএমই
রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা
দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার
রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে,