আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ ডিসেম্বর ২০২৫: আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। পুরো এলাকা ইতোমধ্যে পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়কজুড়ে বিএনপির নেতাকর্মীদের পদচারণার জোয়ারে ভাসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাত থেকেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন।
গতকাল অনেক নেতাকর্মীকে খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিতে দেখা গেছে। তাদের ভাষ্য, নেতার দেশে ফেরার আগের এই রাতটি তাদের কাছে চাঁদরাতের মতো আনন্দের। এলাকাভিত্তিক ছোট ছোট দলে কোথাও একসঙ্গে, কোথাও বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবার মুখে মুখে একটি স্লোগানই বেশি শোনা যাচ্ছে-লিডার আসছেন। স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে সমাবেশস্থল যেন এক বিশাল উৎসবকেন্দ্রে পরিণত হয়েছে।
নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে খাবার ও পানি বিক্রি করছেন হকাররা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের মিলনমেলায় রূপ নিয়েছে ৩০০ ফিট এলাকা। কিছুদূর পরপর স্পিকার লাগানো ট্রাক ও বাস দেখা গেছে, যেখানে গান বাজিয়ে কর্মীদের উজ্জীবিত করা হচ্ছে।
রাত ৯টার দিকে সংবর্ধনা মঞ্চ এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম। এ সময় তার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বহর ছিল। পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রংপুর থেকে আসা বিএনপির কর্মী রাজু আহমেদ বলেন, বহু বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন। এটা আমাদের কাছে উৎসবের দিন। সব কষ্ট ভুলে আমরা এখানে এসেছি উদযাপন করতে। নেতা আসার মধ্য দিয়ে আমাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।
জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন আমরা নির্যাতন সহ্য করেছি। গ্রাম থেকে অনেক মানুষ শুধু আমাদের লিডারের দেশে ফেরাকে উদযাপন করতে এসেছে। আজকের এই রাত আমাদের কাছে চাঁদরাতের মতো। আমরা সারারাত এখানেই থাকব। কুড়িগ্রামের রৌমারী থেকে আসা নুর আলম খান হিরো বলেন, ১৭ বছর পর নেতা আসছেন-এই আনন্দের দিনে ঘরে বসে থাকা যায় না। তাই বিকেলেই চলে এসেছি।
দলীয় সূত্র জানায়, তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ৩০০ ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে বিশাল সংবর্ধনা মঞ্চ নির্মাণ করা হয়েছে। গত রোববার দুপুর থেকে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। দিন-রাত কঠোর পরিশ্রম করে শ্রমিকরা কাজ শেষ করেছেন। ৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের এই মঞ্চ নির্মাণে অভ্যর্থনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করেছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা নিয়মিত খোঁজখবর রাখছেন। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতির পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। পুরো এলাকাজুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। গত মঙ্গলবার দুপুরে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে মানুষের আসা শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর এই এলাকা মানুষের মহামিলন ও মহা মেলায় পরিণত হবে-এ ব্যাপারে আমরা নিশ্চিত।”
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়