আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি: সংগৃহীত
সংস্কার ১০ ডিসেম্বর ২০২৫: অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা- মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া- পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে কোন দল থেকে ভোটে অংশ নেবেন, তা তিনি স্পষ্ট করেননি। পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, “এই মুহূর্তে কিছু বলতে পারবো না। পরবর্তী তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।”
উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে গত বছরের ২৮ আগস্ট নিয়োগ পান। পরবর্তীতে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তখন তাঁকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। পরে নাহিদ ইসলাম পদত্যাগ করলে তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রথমে শ্রম মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে প্রয়াত এ এফ হাসান আরিফকে সরিয়ে গত বছরের নভেম্বরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি দুই মন্ত্রণালয়ের দায়িত্বই সামলাচ্ছিলেন। দুই উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
সংস্কার/ইএমই
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ রাত ১১টা ৩০ মিনিটে এই উদ্বোধন অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট সংখ্যা বৃদ্ধি, ভাড়া হ্রাসসহ
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
দেশের মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এর মধ্যে পুরুষ ব্যবহারকারী ৫৬ দশমিক ৬ শতাংশ এবং নারী ৫০ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার’ বিষয়ক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সরকারি শূন্যপদ পূরণে ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, ৬ মাসে ২ হাজার ৮৭৯টি, ১ বছরে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ জাতীয়