আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার: সরকার পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল হওয়া একটি প্রচলিত বিষয় বলে উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই পদে ‘ভ্রান্ত আকিদার’ কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলে তা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবে না বলে সতর্ক করেছেন দারুল ইফতা ও ইসলামী গবেষণা কেন্দ্র, হাটহাজারীর পরিচালক আল্লামা মুফতি শফিকুল ইসলাম কাসেমী।
এক বিবৃতিতে তিনি বলেন, অতীতে সুযোগ পেলেই ইফার ডিজি পদে মওদুদীবাদী ব্যক্তিদের বসানো হয়েছে। বর্তমানে পশ্চিমা আধিপত্যবাদের সমর্থক, লা মাজহাবী ও গাইরে মুকাল্লিদ মতাদর্শের লোকদের বসানোর চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
মুফতি কাসেমীর মতে, দেশের প্রায় ৯৯ শতাংশ মুসলমান মাজহাব ও তাকলিদে বিশ্বাসী। তাই আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী গ্রহণযোগ্য আলেমকে এই পদে নিয়োগ দেওয়া সরকারের ধর্মীয় দায়িত্ব। বিকল্প হিসেবে তিনি একজন দীনদার যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাকেও বিবেচনায় আনার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, উগ্র সালাফিস্ট বা লা মাজহাবী মতাদর্শের কাউকে এই পদে নিয়োগ দিলে আলিয়া, কওমী, সুফি, দেওবন্দী ও পীর-মাশায়েখসহ দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় ধারার অনুসারীরা তা মেনে নেবেন না। এমন সিদ্ধান্ত নিলে সারাদেশে অসন্তোষ সৃষ্টি হতে পারে এবং ধর্মীয় শান্তিপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে জানানো হয়, জুমার নামাজের পর হাটহাজারীর দারুল ইফতা ও ইসলামী গবেষণা কেন্দ্র আয়োজিত এক পরামর্শ সভায় বিভিন্ন ধারার আলেম-উলামা ও পীর-মাশায়েখদের প্রতিনিধিরা এ বিষয়ে একমত পোষণ করেন। তারা দাবি করেন, শিগগিরই ইফার ডিজি নিয়োগ দেওয়া হতে পারে, তবে এ বিষয়ে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে অবহিত করা হয়নি।
তাদের অভিযোগ, একটি গোষ্ঠী উপর মহলের নাম ব্যবহার করে বিতর্কিত মতাদর্শের কাউকে এই পদে বসানোর চেষ্টা করছে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতির প্রতি সম্মান রেখে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়