আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ জানুয়ারী ২০২৬: দুর্নীতির অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলমান থাকায় ইউনাইটেড গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন, ইউনাইটেড গ্রুপের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ এবং নেপচুন হাউজিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, হাসান মাহমুদ রাজাসহ সংশ্লিষ্ট আরও ১২ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জাল দলিলের মাধ্যমে সরকারি অর্পিত সম্পত্তি দখল, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে অনিয়মের মাধ্যমে আইপিপি রেটে গ্যাস সরবরাহের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে কয়েকজন অভিযুক্ত বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন—এমন তথ্য পাওয়ায় দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতকে জানায় দুদক।
অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলে ইউনাইটেড গ্রুপ হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎকেন্দ্র ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে প্রভাব বিস্তার করে এবং আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেয়েছে।
আরও অভিযোগ আছে, ২০২৪ সালের ২১ জুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ওষুধ ও অ্যাম্বুলেন্স সহায়তা চাওয়া হলেও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ইউনাইটেড গ্রুপের শীর্ষ কর্মকর্তা হাসান মাহমুদ রাজা ও মঈন উদ্দিন হাসান রশিদের সিদ্ধান্তেই ওই সহায়তা নাকচ করা হয়।
এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকারকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ এবং ইউনাইটেড গ্রুপের কয়েকজন কর্তাব্যক্তির বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগও আলোচনায় এসেছে। তবে এসব বিষয়ে এত দিন দৃশ্যমান আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী হিসেবে পরিচিত বেক্সিমকোসহ একাধিক শিল্পগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার ও সম্পদ জব্দের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হলেও ইউনাইটেড গ্রুপের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে বলেও অভিযোগ উঠেছে। সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে উচ্ছেদের প্রক্রিয়ায় সাবেক সেনাপ্রধান আব্দুল মুবীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানে তিনি ইউনাইটেড গ্রুপে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
অভিযোগ রয়েছে, ইউনাইটেড গ্রুপ ও তাদের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এড়াতে তিনি প্রভাব খাটিয়ে থাকেন এবং আওয়ামী লীগ-ঘনিষ্ঠ এই সাবেক সেনা কর্মকর্তা সরকারের বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেন।
এদিকে একই দিনে পৃথক আবেদনে জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়