আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ১২ নভেম্বর ২০২৫ : আশুলিয়ার সরকার মার্কেট এলাকার কাছে পার্ক করা একটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আগুন লাগার সময় বাসের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন চালক, তিনি প্রাণে বাঁচলেও আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ভোর পৌনে ৫টার দিকে নারী ও শিশু হাসপাতালের সামনে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী, যিনি সকাল ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ভোরের নিস্তব্ধতায় দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে দ্রুত বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে এসে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাসটির অভ্যন্তর সম্পূর্ণ পুড়ে যায়। বাসচালক আ. সাত্তার জানান, আমি তখন বাসের ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ তাপ ও ধোঁয়া টের পেয়ে জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসি। বাইরে এসে দেখি চারজন হেলমেট পরা ব্যক্তি দু’টি মোটরসাইকেলে অপেক্ষা করছিল। আমি চিৎকার শুরু করলে তারা আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমার হাঁটুতে আঘাত লাগে। ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। হতাহতের কোনো খবর আমরা পাইনি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ঘটনার বিষয়ে জানতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক মোহাম্মদ সোহেল বলেন, এই বাসটাই ছিল আমার একমাত্র জীবিকার উৎস। কে বা কারা এমনভাবে আমার ক্ষতি করলো আমি জানি না। আমি সরকারের কাছে দাবি জানাই, যেন তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয় এবং আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের পরিচয় সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সংস্কার/ইএফহ
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া