অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আন্দোলন দমনে ২৮৬ মিথ্যা মামলায় সাড়ে চার লাখ আসামি : চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

সংস্কার ২২ ডিসেম্বর ২০২৫: চব্বিশের জুলাই - আগস্ট আন্দোলন দমন করতে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ২৮৬টি মিথ্যা মামলায় সাড়ে চার লাখ ছাত্-জনতাকে আসামি করা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানির দায়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে তিনি এ কথা বলেন। দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়। অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর প্রথমে সালমান এফ রহমান ও আনিসুল হকের ব্যক্তিগত দায় পড়ে শোনান। এ সময় ২০২৪ সালের ১৯ জুলাইয়ের একটি ফোনালাপও বাজিয়ে শোনানো হয়।

চিফ প্রসিকিউটর বলেন, প্রথম অভিযোগ অনুযায়ী জুলাই-আগস্ট আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত নিতেন সালমান ও আনিসুল। সে ধারাবাহিকতায় ১৯ জুলাই তারা ফোনে কথা বলেন। ফোনালাপে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা শোনা যায়। অর্থাৎ ওই রাতেই কারফিউ জারি করে আন্দোলন দমন করার নির্দেশ দেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

এর পরের ধারাবাহিকতায় ২২ জুলাই ব্যবসায়ীদের নিয়ে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সালমান এফ রহমান। ওই বৈঠকে ব্যবসায়ীরা জীবন দিয়ে হলেও শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার করেন। একই সময়ে আইনমন্ত্রীর নির্দেশে ২৮৬টি মিথ্যা মামলা করা হয়, যেখানে সাড়ে চার লাখ ছাত্র-জনতাকে আসামি করা হয়। এসব ধারাবাহিক ষড়যন্ত্র ও প্ররোচনার ফলে বহু ছাত্র-জনতা প্রাণ হারালেও নির্যাতন বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, সালমান ও আনিসুলের জ্ঞাতানুসারেই ২৩ জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তাদের উসকানি ও প্ররোচনায় মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় বাহিনী হত্যাযজ্ঞ চালায়। তৃতীয় অভিযোগে উল্লেখ করা হয়, এই দুই প্রভাবশালী ব্যক্তি মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা ও ষড়যন্ত্র করেন। তাদের উসকানি ও সহায়তায় ২৮ জুলাই মিরপুর-১০ এলাকায় আক্তারুজ্জামান নিহত হন এবং আরও অনেকে আহত হন।

চতুর্থ অভিযোগে বলা হয়, কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনার ফলে ৪ আগস্ট মিরপুর-১ এলাকায় আকাশ, সেতু, আলভীসহ ১২ জনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন।

পঞ্চম অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে সালমান এফ রহমান ও আনিসুল হক পরিকল্পনা করেন। তাদের নির্দেশে প্রশাসন ও আওয়ামী লীগের হামলায় মিরপুর-২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আল-আমিন, আশরাফুল, সাব্বির, রিতাসহ ১৬ জন নিহত হন।

চিফ প্রসিকিউটর বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হক ব্যাপক ও পদ্ধতিগত অপরাধ করেছেন। তাই তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই গঠনের জন্য ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছে।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানির জন্য সময় চান। তার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়