আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ ফেব্রুয়ারী ২০২৬: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর নিয়োগ বাতিল করেছে নতুন সরকার। তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। গতকাল সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এদিকে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদায়ী ও নবনিযুক্ত চিফ প্রসিকিউটর নিজেদের বক্তব্য দেন। দুপুর ২টায় ট্রাইব্যুনালে প্রবেশ করে সরাসরি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান আমিনুল ইসলাম। সেখানে তাকে স্বাগত জানান অন্যান্য প্রসিকিউটররা।
এ সময় চিফ প্রসিকিউটরের চেয়ারে বসে ছিলেন তাজুল ইসলাম এবং তার সামনের চেয়ারে বসেন আমিনুল ইসলাম। পরে আমিনুল ইসলাম ফুল দিয়ে তাজুল ইসলামকে শুভেচ্ছা জানান। নতুন ও বিদায়ী চিফ প্রসিকিউটর প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তাজুল ইসলাম নিজ হাতে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটরের চেয়ারে বসিয়ে দেন। এভাবেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জানান, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচারকার্য পরিচালনার চেষ্টা করবেন। দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করতে চান বলেও উল্লেখ করেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষীদের সাজা নিশ্চিত করা হবে। তবে যারা অন্যায় করেননি, তারা যেন প্রসিকিউশনের মাধ্যমে কোনো হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। কারও প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালিত হবে।
আমিনুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
দুপুর সাড়ে ১২টায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাজুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন।
তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ওপর সংঘটিত নিষ্ঠুরতার বিচার হওয়া প্রয়োজন। যেসব পরিবারের সদস্যরা গুম হয়েছেন এবং আর ফিরে আসবেন না, তারা অন্তত সঠিক বিচারের মাধ্যমে সান্ত্বনা পেতে চান। গত ১৫ বছরে গুম ও খুনের যে বিচারগুলো চলমান আছে, তা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়