অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আজ শেষ হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা

ছবি : সংগৃহীত

সংস্কার ২৯ ডিসেম্বর ২০২৫:  জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। বিকাল ৫টা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। এ সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, গতকাল রবিবার পর্যন্ত সারা দেশে সম্ভাব্য প্রার্থীরা মোট ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি প্রার্থীরা আজ জমা দিলে গণ-অভ্যুত্থানের পর কোন কোন রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে, তা অনেকটাই স্পষ্ট হবে।

মনোনয়নপত্র জমার আগের দিন রবিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে সন্তানদের আয়কর রিটার্ন দাখিলের বিষয়টি স্পষ্ট করার অনুরোধ জানানো হয়। পরে ইসি সিদ্ধান্ত নেয়, প্রার্থীর স্বামী বা স্ত্রী এবং সন্তানদের আয়করের তথ্য দেওয়া ঐচ্ছিক হবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের চিঠিও পাঠানো হয়েছে। তবে প্রার্থীর নিজের সম্পদের বিবরণ ও আয়ের উৎসের তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতা বহাল থাকবে।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে ইসি মন্ত্রিপরিষদ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরে আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছে। এসব চিঠিতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন: ২৯ ডিসেম্বর (আজ), মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল দায়ের: ৫ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি: ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর জন্য কয়েকটি দল ও ব্যক্তি আবেদন করেছে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এক নির্বাচন কমিশনার জানান, বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোরালো দাবি এলে সময় বাড়ানো হতে পারে, নচেৎ সময়সীমা অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, দেশে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি। একই বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলো অংশ নেবে কি না, তা আজ মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে কিছুটা পরিষ্কার হবে। তবে চূড়ান্ত চিত্র জানা যাবে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে উল্লেখ না থাকলেও মনোনয়নপত্রে সন্তানের আয়করের হিসাব চাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক সন্তান স্বাবলম্বী, কেউ বিদেশে থাকেন বা আলাদাভাবে কর দেন। এ বিষয়টি নির্ভরশীল সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য, এমন ব্যাখ্যা নির্বাচন কমিশন দিয়েছে। তিনি আরও জানান, বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। অপপ্রচার ও মানহানিকর তথ্য রোধে ইসিকে কঠোর ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।

মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে বিএনপির কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থী হওয়া প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করছেন, এটি নিশ্চিত। ঢাকায় নির্বাচন করবেন কি না, তা দল আনুষ্ঠানিকভাবে জানালে স্পষ্ট হবে।

ইসি মন্ত্রিপরিষদের সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে নির্বাচন কার্যক্রমে প্রয়োজনীয়সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, পোস্টাল ব্যালটের নিরাপত্তা, অপতথ্য ও গুজব রোধ এবং বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভিসা প্রসেসিং সহজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে পাঠানো চিঠিতে বিদেশে থাকা বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা বন্দিদের জন্য পোস্টাল ভোটের গোপনীয়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সংস্কার/ইএমই

সর্বশেষ - বিনোদন

সম্পর্কিত খবর

সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা : সাড়ে তিন লাখ জেলের জন্য ২৪০০০ টন চাল

সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই আহরণ নিশ্চিত করতে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত দেশের সমুদ্রসীমায় ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করেছে সরকার। এ সময়ে উপকূলীয় ৩ লাখ ১২ হাজার ৫০০ জেলে পরিবারের মধ্যে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬২৫ মেট্রিক টন ভিজিএফ চাল

যানজট কমাতে ঢাকার চার আন্তঃনগর বাস টার্মিনাল সরানোর নির্দেশ

রাজধানী ঢাকার যানজট কমাতে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর

বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি : শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও মামলা

বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তার জন্য নির্দিষ্ট কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট বক্তৃতার শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের

হজ শেষে ফিরেছেন ৩৭ হাজারের বেশি বাংলাদেশি : মৃত্যু ৪৮ হাজির

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার