অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আইজিপিসহ পুলিশের ছয় শীর্ষ পদে বড় রদবদলের আভাস

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ ফেব্রুয়ারী ২০২৬: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)সহ শীর্ষ ছয়টি পদে পরিবর্তন আসছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র। আইজিপি ছাড়াও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক, বিশেষ শাখা (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং সিআইডি প্রধান পদে রদবদল হতে পারে।

প্রথম চারটি পদে দায়িত্বে থাকা কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত। তাদের চুক্তি বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। আইজিপি ও ডিএমপি কমিশনারের চুক্তি বাতিল করে নতুন নিয়োগের ফাইল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। যে কোনো সময় এতে স্বাক্ষর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করে বাকি চারটি পদে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সিদ্ধান্ত আসছে সরকারের শীর্ষ পর্যায় থেকে; স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা সীমিত বলে সূত্র জানিয়েছে।

বর্তমান আইজিপি বাহারুল আলমকে ঘিরে কয়েকদিন ধরেই অপসারণের গুঞ্জন চলছে। বুধবার তিনি সিনিয়র কর্মকর্তাদের ইংরেজিতে একটি বার্তা পাঠান, যেখানে চার্লস ডিকেন্সের বিখ্যাত উদ্ধৃতি উল্লেখ করে গত ১৫ মাসের সাফল্যের কৃতিত্ব অধীনস্থদের এবং ব্যর্থতার দায় নিজের বলে উল্লেখ করেন।

বাহারুল আলমকে ঘিরে বিডিআর বিদ্রোহ ও বিএনপির সাবেক এমপি নাসির উদ্দিন আহাম্মদ পিন্টুর মৃত্যুর ঘটনায় বিতর্ক রয়েছে। পিন্টুর পরিবার ও কয়েকটি সংগঠন দাবি করে আসছে, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছিল। পিন্টু স্মৃতি সংঘ তার অপসারণ ও গ্রেফতারের দাবিতে আন্দোলনও করেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছরের ২০ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক আইজিপি করা হয়। সূত্রের দাবি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর সুপারিশে এ নিয়োগ হয়েছিল; এমনকি আইজিপির মেয়েকেও তার দপ্তরে বিশেষ সহকারী করা হয়।

সম্ভাব্য নিয়োগ নিয়ে বিভিন্ন নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্যদের মধ্যে আছেন দেলোয়ার হোসেন মিঞা, আলী হোসেন ফকির, ছিবগাত উল্লাহ, একেএম শহিদুর রহমান, হাসিব আজিজ, মতিউর রহমান শেখ, আনসার উদ্দিন খান পাঠান, মোসলেহ উদ্দিন আহমদ, ব্যারিস্টার জিল্লুর রহমান, ফারুক আহমেদ, আহসান হাবীব পলাশ ও সরদার নুরুল আমিন।

আইজিপি পদে আলী হোসেন ফকির, হাসিব আজিজ ও মোসলেহ উদ্দিনের নাম বেশি আলোচিত। তবে ব্যারিস্টার জিল্লুর রহমান বা মতিউর রহমান শেখ নিয়োগ পেলেও বিস্ময়ের কিছু থাকবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ব্যারিস্টার জিল্লুর রহমানকে জুলাইযোদ্ধা হিসেবে আলোচিত করা হয় এবং তিনি র‌্যাব ডিজির দৌড়ে এগিয়ে আছেন। মতিউর রহমান শেখ কয়েক মাস আগে এলপিআরে যান; চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা মঞ্জুর হয়নি, যদিও একই সময়ে এসবি প্রধান ও র‌্যাব ডিজির মেয়াদ বাড়ানো হয়।

ডিএমপি কমিশনার পদে হাসিব আজিজ ও মোসলেহ উদ্দিনের নাম শোনা যাচ্ছে। র‌্যাব ডিজি পদে ব্যারিস্টার জিল্লুর রহমানের সঙ্গে আহসান হাবীব পলাশের নামও উচ্চারিত হচ্ছে। এসবি প্রধান হিসেবে সরদার নুরুল আমিন আলোচনায় রয়েছেন। সূত্র জানায়, আইজিপি, র‌্যাব ডিজি ও ডিএমপি কমিশনার পদে লবিংয়ে ব্যর্থদের মধ্য থেকেই এসবি, সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়