অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

অপারেশন ডেভিল হান্ট দ্বিতীয় পর্বে ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯২১ গ্রেফতার

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ ডিসেম্বর ২০২৫: সারা দেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে পুলিশ মোট ১ হাজার ৯২১ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৫২৩ জন। অপারেশন ডেভিল হান্ট দ্বিতীয় পর্বের আওতায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৩৯৮ জন। বুধবার পুলিশ সদর দফতর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সদর দফতর জানায়, অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি, একটি ফায়ার করা গুলি, ৩ রাউন্ড কার্তুজ, ১১টি দেশীয় অস্ত্র এবং ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে।

এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি একনলা বন্ধুক, দুটি ধারালো ছুরি, একটি বার্মিজ চাকু, এক রাউন্ড গুলি এবং একটি ফায়ার করা গুলি উদ্ধার করা হয়।

কুমিল্লা (চৌদ্দগ্রাম): চৌদ্দগ্রামে ডেভিল হান্ট দ্বিতীয় পর্বের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচড়া পাটোয়ারীর বাড়ির মৃত হাফেজ মিয়ার ছেলে। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

বগুড়া: বগুড়ায় অপারেশন ডেভিল দ্বিতীয় পর্বের অভিযানে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিন্দারা এলাকার মো. রেজাউল করিম (৪৫), শিবগঞ্জ উপজেলার চাঁপাচিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জহরুল ইসলাম (৩৮) এবং নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. জাকিরুল ইসলাম।

চাঁদপুর (ফরিদগঞ্জ): ডেভিল হান্ট দ্বিতীয় পর্বের অভিযানে ফরিদগঞ্জ অংশ থানা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস ভাঙচুরের মামলা রয়েছে।

গাজীপুর (কালিয়াকৈর): কালিয়াকৈরে থানা পুলিশ আওয়ামী লীগের সভাপতি সহ মোট তিন নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রা ডাইনকিনি এলাকার নইমুদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (হাবন), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহল্লা কমিটির সভাপতি; টাঙ্গাইলের নাগরপুর থানার মেচুয়াঝিনি এলাকার ঠান্ডুখানের ছেলে রাকিব খান, মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক; এবং নাবিরবহর এলাকার মহর আলীর ছেলে দুলাল মিয়া, ফুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সদস্য। এছাড়া রামচন্দ্রপুর এলাকার জিলুয়ার সিকদারের ছেলে আরিফ সিকদারকেও গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় গত দুই দিনে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফুর হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া (সরাইল): সরাইলে সন্ত্রাসবিরোধী আইনে মো. হুমায়ুন কবির নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়া (শাজাহানপুর): অপারেশন ডেভিল দ্বিতীয় পর্বের অভিযানের অংশ হিসেবে শাজাহানপুর উপজেলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, চোপীনগর ইউনিয়নের জয়ন্তীবাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদুল ইসলাম মেহেদী, একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর, বড়পাথার গ্রামের আব্দুল হালিম প্রামানিকের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান এবং শাহানগর গ্রামের মৃত নুর হোসেন ওরফে চুন্নু কসাইয়ের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়