আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতছয় হাজার বছর আগের একটি শিশুর মমি করা কঙ্কাল উদ্ধার করেছে ইসরাইলি প্রত্নতাত্তি্করা। এ ছাড়া বাইবেলের বাণীসহ কয়েক ডজন ‘মৃত সাগর পান্ডুলিপির’ খোঁজ পেয়েছেন তারা। একটি মরুভূমিতে গুহায় এসব পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা। এক হাজার ৯০০ বছর আগে রোমের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের সময় এসব পান্ডুলিপি গুহায় লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পাঁচ শতাধিকের বেশি গুহায় অনুসন্ধান চালিয়ে নব্যপ্রস্তরযুগীয় হাতে বোনা ঝুড়ি পাওয়া গেছে, যা অন্তত দেড় হাজার বছর আগের হবে বলে ধারণা করা হচ্ছে। অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইয়াহুদি মরুভূমিতে খননকালে এসব শিল্পকর্ম পাওয়া গেছে। অঞ্চলটি ‘বিভীষিকার গুহা’ নামে পরিচিত। ভেতরে মানুষের বহু কঙ্কাল পাওয়ার কারণে এটির নাম দেওয়া হয়েছে বিভীষিকার গুহা। এর চারপাশের অঞ্চলও ব্যাপক বিপজ্জনক। সেখানে হিব্রু বাইবেলের গ্রিক ভাষায় তরজমার পান্ডুলিপির অংশ খুঁজে পান বিশেষজ্ঞরা। ১৯৬০-এর দশকের পর থেকে পাওয়া পান্ডুলিপির মধ্যে এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান বলে আখ্যায়িত করা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, গত প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রত্নতাত্তি্করা এসব পান্ডুলিপির খোঁজ পেয়েছেন। পান্ডুলিপিগুলোর অধিকাংশ প্রাচীন গ্রিক ভাষায় লেখা। মূলত ১৯৪০ থেকে ১৯৫০-এর দশকে কুমরানের নিকটবর্তী পশ্চিমতীরের মরুগুহায় পাওয়া ইহুদি গ্রন্থের বিভিন্ন অংশের সংগ্রহকে ‘মৃত সাগর পান্ডুলিপি’ বলে। ইসরাইলি পুরাকীর্তি কর্তৃপক্ষের মৃত সাগর পান্ডুলিপি ইউনিটের ওরিন আবলেমান বলেন, নতুন পাওয়া এসব শিল্পকর্ম যদিও খুব ছোট। কিন্তু এখান থেকে আমরা নতুন অনেক তথ্য পাব। (ডেইলি সাবাহ, ইসরাইল টাইমস)
বছরের শেষ চন্দ্রগ্রহণ কাল কতক্ষণ চলবে? কীভাবে দেখবেন?
জানা অজানা ঘোগ নামের প্রাণীটি
জানা অজানা ঘোগ নামের প্রাণীটি
জানা অজানা ঘোগ নামের প্রাণীটি