অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৫৫ কোটি ডলার রেকর্ড দামে বিক্রি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ মে ২০২৬ রবিবার: পশ্চিম ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোতে বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি পেন্টহাউস ৫৫ কোটি ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। আন্তর্জাতিক আবাসন খাতে এই বিক্রয়কে নতুন বিশ্বরেকর্ড হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বিলাসবহুল পেন্টহাউসটি ‘রেঞ্জো’ নামের একটি ভবনে অবস্থিত। পাঁচতলাবিশিষ্ট এই অ্যাপার্টমেন্টে রয়েছে ২১টি কক্ষ, ব্যক্তিগত সুইমিংপুল, জাকুজি, আধুনিক প্রযুক্তিনির্ভর সুবিধা এবং ভূমধ্যসাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের বিশেষ ব্যবস্থা।

জানা গেছে, প্রায় ৪৭ কোটি ১০ লাখ ইউরো বা ৫৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারে বিক্রি হওয়া এই সম্পত্তিটি কিনেছে এক ইউক্রেনীয় ধনকুবেরের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। অ্যাপার্টমেন্টটির আয়তন ২৬ হাজার ৯০০ বর্গফুটের বেশি এবং এতে আটটি ব্যক্তিগত পার্কিং স্পেস রয়েছে।

রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, এই রেকর্ডমূল্যের বিক্রি বৈশ্বিক অতিবিলাসবহুল আবাসন বাজারে ধনীদের বাড়তি বিনিয়োগ প্রবণতার প্রতিফলন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।