অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৩৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত নীতি : আদালতের স্থগিতাদেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ জুন ২০২৬ শনিবার: যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া একগুচ্ছ অভিবাসন নীতি বাতিল করেছেন। এসব নীতির কারণে ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট ও নাগরিকত্বের আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে ছিল।

রোড আইল্যান্ডের প্রভিডেন্সে প্রধান মার্কিন জেলা বিচারক জন ম্যাককনেল রায়ে বলেন, যথাযথ আইনগত কর্তৃত্ব ছাড়াই নীতিগুলো কার্যকর করা হয়েছিল। এর ফলে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ৩৯ দেশের হাজারো অভিবাসী অনিশ্চয়তায় পড়ে যান।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, আবেদনকারীরা প্রচলিত আইনি প্রক্রিয়া মেনেও কেবল জন্মস্থানের কারণে তাদের আবেদন নিষ্পত্তি করা হয়নি। বিচারকের মতে, সংশ্লিষ্ট সংস্থার এ পদক্ষেপ অভিবাসন আইন ও প্রশাসনিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।

গত মার্চে অভিবাসী অধিকারবিষয়ক কয়েকটি সংগঠন ও শ্রমিক ইউনিয়নের জোট এই নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের অভিযোগ ছিল, প্রশাসনের সিদ্ধান্তে হাজারো মানুষ কর্মসংস্থান, বৈধ বসবাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

রায়কে স্বাগত জানিয়েছে অভিবাসী অধিকার সংগঠনগুলো। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে মার্কিন প্রশাসন তাৎক্ষণিক কোনো ঘোষণা দেয়নি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও