অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

২৪ ঘণ্টার আল্টিমেটাম : ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের দাবি

ছবি : সংগৃহীত

সংস্কার ২২ জুন ২০২৬ সোমবার: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ ও ইসলামী অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে তারা সতর্ক করেছে, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

সোমবার (২২ জুন) সকালে সাত দফা দাবিতে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংকের সামনে এই আল্টিমেটাম দেন ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক।

এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কয়েকশ গ্রাহক জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

সমাবেশে অধ্যাপক নুর-উন-নবি মানিক বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যারা সৎ, দক্ষ এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন।

তিনি আরও বলেন, অতীতে নিয়মবহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত বা অনিয়মের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে যেন কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা না হয়। আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংককে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান গ্রাহকরা।

গ্রাহকদের আন্দোলনের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খুব শিগগিরই পেশাদার ও দক্ষ ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত : সিন্ডিকেট বন্ধ ও রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ

ক্ষমতায় আসার চার মাসের মাথায় প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের আশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের শ্রমবাজার সংকট কাটবে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়ো

অনলাইন জুয়া ও অবৈধ লেনদেন ঠেকাতে ডিস্ট্রিবিউটরদের প্রশিক্ষণ বিকাশের

অনলাইন জুয়া, হুন্ডি ও মানি লন্ডারিংসহ বিভিন্ন আর্থিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় ডিস্ট্রিবিউটরদের নিয়ে চারটি মতবিনিময় সভা আয়োজন করেছে বিকাশ। মাঠপর্যায়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত আর্থিক লেনদেন নিশ্চিত করতে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, রিজিওনাল

মিউচুয়াল ফান্ড বিধিমালা পুনর্বিবেচনার দাবি বিনিয়োগকারীদের

মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ বাস্তবায়নের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীরা। তাদের দাবি, এই বিধিমালা কার্যকর হলে ক্লোজড-এন্ড (মেয়াদি) মিউচুয়াল ফান্ড খাতসহ দেশের সামগ্রিক পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বিধিমালাটি পুনর্বিবেচনায় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ চালু

সারাদেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে নতুন একটি এটিএম বুথ চালু করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। শুক্রবার বুথটির উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অফিসার্স