আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ১৯ নভেম্বর ২০২৫: ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই বাংলাদেশ দলের আক্রমণাত্মক মনোভাব যেন দর্শকদের চমকে দিয়েছিল। রাকিব ও মোরসালিনের সমন্বয়ে তৈরি সেই আক্রমণ থেকেই আসে ম্যাচের প্রথম গোল,যা শেষ পর্যন্ত লাল - সবুজকে এনে দেয় দুই দশকের অপেক্ষার জয়। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে ভারতকে ১–০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ২২ বছর পর আন্তর্জাতিক অঙ্গনে ভারতের বিরুদ্ধে এটি বাংলাদেশের প্রথম সাফল্য। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর আবারও ভারতকে হারিয়ে উল্লাসে ভাসল দর্শক ও খেলোয়াড়রা। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচ শেষে এক জয় ও দুই ড্রয়ে মোট ৫ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ বর্তমানে চার দলের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর,দ্বিতীয় স্থানে ৮ পয়েন্টসহ হংকং,আর ভারতের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। দল গঠনে এই ম্যাচে দুইটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। শমিত সোম ও মোরসালিন ফিরে আসেন শুরুর একাদশে। নেপালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে শমিত ছিলেন বদলি হিসেবে,আর চোটের কারণে মোরসালিন ছিলেন পুরোপুরি বাইরে। তাদের জায়গা দিতে বাদ পড়েন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।
শুরুর ১০ মিনিটে বল দখলে ভারত এগিয়ে থাকলেও বিপজ্জনক কোনো সুযোগ তৈরি করতে পারে নি। ঠিক এরপরই ১১তম মিনিটে বাঁ দিক থেকে রাকিবের চমৎকার ক্রস ভারতীয় গোলরক্ষকের পায়ের মাঝ দিয়ে জালে ঠেলে দেন মোরসালিন, বাংলাদেশের হয়ে এটি ছিল তার সপ্তম গোল। ২৭তম মিনিটে দুর্ভাগ্যজনকভাবে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন তারিক কাজী। তার স্থানে নেমে আসেন শাকিল আহাদ তপু। কিছুক্ষণ পরই বাংলাদেশের এক ভুলে বিপদ তৈরি হলেও সময়মতো গোললাইন থেকে বল সরিয়ে দেন হামজা চৌধুরী। ৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের মধ্যে সংঘর্ষ থেকে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে,যা হাতাহাতিতে রূপ নেয়। দুজনকেই দেখানো হয় হলুদ কার্ড। বিরতির ঠিক আগে হামজার দূরপাল্লার শট অল্পের জন্য পোস্ট মিস করলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই ব্রেক নেয় বাংলাদেশ।
বিরতির পর ভারতের আক্রমণ আরও তীব্র হয়;তারা কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনোটি গোলে পরিণত করতে পারেনি। ৭৮তম মিনিটে তপুর একটি দুর্বল শট ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। কিছুক্ষণ পর বাংলাদেশের একটি পেনাল্টির আবেদন রেফারি নাকচ করে দেন,যদিও রিপ্লেতে দেখা যায় বল ভারতের ডিফেন্ডারের হাতের পেছনে লেগেছিল। শেষ মুহূর্তে দুই দলই গোলের খোঁজে চেষ্টা চালালেও স্কোরলাইন আর বদলায়নি। ম্যাচের শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম,আর বাংলাদেশের ফুটবলে যুক্ত হয় নতুন এক স্মরণীয় রাত।
সংস্কার/ইএফহ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এতদিন তিনি অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। নতুন নির্বাচনের মাধ্যমে এখন তিনি বিসিবির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরিতে
আসন্ন ফুটবল বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজানো নিষিদ্ধ করেছে ফিফা। স্টেডিয়ামের নতুন আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতেই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আলোচনায় আসে লম্বা প্লাস্টিকের ভুভুজেলা বাঁশি। এরপরের বিশ্বকাপগুলোতেও
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির। সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ