আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ মে ২০২৬ মঙ্গলবার: প্রতি ফুটবল বিশ্বকাপের মতো এবারও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলকিপারসহ বিভিন্ন পুরস্কার নির্ধারণে বিশেষ টেকনিক্যাল স্টাডি গ্রুপ গঠন করেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ শুরুর এক মাস আগে এই কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এই গ্রুপের তত্ত্বাবধানে থাকছেন আর্সেনালের সাবেক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। শুধু পুরস্কার নির্ধারণই নয়, ম্যাচ বিশ্লেষণ ও বিভিন্ন কারিগরি প্রতিবেদন তৈরির দায়িত্বও থাকবে তাদের ওপর।
কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুইৎজারল্যান্ডের সাবেক ফুটবলার পাস্কাল জ়ুবেরবুলার। সদস্য হিসেবে রয়েছেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান, পাবলো সাবালেতা, জন ডাল টমাসন, জিলবের্তো সিলভা, অ্যারন উইন্টার, পাওলো ওয়ানচোপ, অটো অ্যাডো, টবিন হিথ, জেন লুডল ও মাইকেল ও’নিল।
টেকনিক্যাল স্টাডি গ্রুপের ভূমিকা নিয়ে ওয়েঙ্গার বলেন, এই দল ফুটবলে নতুন ট্রেন্ড খুঁজে বের করতে সহায়তা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে। খেলোয়াড়দের কী ধরনের গুণাবলি প্রয়োজন, তা বিশ্লেষণ করে খেলাকে আরও আকর্ষণীয় করে তোলাই তাদের লক্ষ্য।
কমিটির সদস্যরা কখনও মাঠে উপস্থিত থেকে, আবার কখনও মায়ামির টেকনিক্যাল স্যুইট থেকে খেলা পর্যবেক্ষণ করবেন। সেখানে ছয়টি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ম্যাচ দেখার সুযোগ থাকবে। পাশাপাশি ফিফার দেওয়া বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করে তারা বিশ্লেষণ করবেন।
ওয়েঙ্গার জানান, ম্যাচ চলাকালেই সাধারণ দর্শকদের কাছে টেকনিক্যাল বিশ্লেষণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে বিশ্বকাপকে সামনে রেখে কয়েকটি সামাজিক কর্মসূচিও ঘোষণা করেছে ফিফা। বর্ণবৈষম্য প্রতিরোধে ‘নো রেসিজম’ প্রচারণা আরও জোরদার করতে চায় সংস্থাটি। বিশ্বকাপকেই এ প্রচারণার প্রধান মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে।
এ ছাড়া ‘ইউনাইট ফর পিস’ ও ‘ইউনাইট ফর এডুকেশন’ নামে আরও দুটি কর্মসূচি চালু করা হয়েছে। এগুলোর মূল বার্তা হচ্ছে, ‘লিসেন, স্ট্যান্ড আপ ও শো আপ’।
বর্ণবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ফিফা নতুন উদ্যোগও নিয়েছে। ফ্যান জোন ও বিভিন্ন অনুষ্ঠানে বর্ণবৈষম্যের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা তুলে ধরা হবে, যাতে সাধারণ মানুষ তাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড