আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৯ মে ২০২৬ মঙ্গলবার: আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার নিজ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কাজ শুরু হবে।
তিনি জানান, কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে পে স্কেল বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। তবে বাজেট সীমাবদ্ধতার কারণে সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে স্কেল চালুর নির্দেশনা দিয়েছেন। এ জন্য আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দও রাখা হবে।
তবে বেতন কমিশনের সব সুপারিশ এখনই বাস্তবায়ন করা হচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী তিন অর্থবছরে এটি বাস্তবায়নের বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি কঠিন এবং রাজস্ব আদায়ের অবস্থাও দুর্বল। তাই বিভিন্ন খাতে কাটছাঁট করতে হচ্ছে। সেই বাস্তবতায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ খোঁজা হচ্ছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। আগামী ২১ মে এ বিষয়ে গঠিত কমিটির আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কমিশনের সুপারিশে কিছু কাটছাঁট করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, প্রথম ধাপে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে।
প্রথম ধাপে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনীর চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি পাবেন। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর হবে। আর তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে অন্যান্য ভাতা ও সুবিধা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
সরকারি হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এছাড়া অতিরিক্ত পেনশন বাবদ লাগবে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা। সব মিলিয়ে মোট ব্যয় ধরা হচ্ছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
সংস্কার/ইএমই
রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা
দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার
রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে,