অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১৬ বছর পর বিশ্বকাপ সেমিফাইনালে প্রথম দল ফ্রান্স : দ্বিতীয় দল স্পেন

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ জুলাই ২০২৬ শনিবার: লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে উঠেছে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম শেষ চারের টিকিট নিশ্চিত করল লা রোজা।

ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। ৬৫ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখে তারা ১৭টি শট নেয়, যার ৮টি ছিল লক্ষ্যে। ৩১ মিনিটে লামিন ইয়ামালের কাটব্যাক থেকে দানি অলমোর শট থিবো কোর্তোয়া ঠেকালেও ফিরতি বলে গোল করেন ফাবিয়ান রুইজ। তবে ৪০ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে হেড করে সমতা ফেরান শার্ল ডি কেটেলারে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

৭২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের অধিনায়ক ও গোলরক্ষক থিবো কোর্তোয়া। ইনজুরির পরও খেলতে চাইলেও কোচ তাকে বদলি করে তরুণ সেনে লামেন্সকে নামান। ম্যাচের ৮৭ মিনিটে লামেন্সের একটি ভুলের সুযোগ নিয়ে গোল করেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। নকআউট পর্বে টানা দ্বিতীয় ম্যাচে শেষ সময়ে জয়সূচক গোল করে স্পেনকে সেমিফাইনালে তোলেন তিনি।

এই হারের মধ্য দিয়ে বেলজিয়ামের সোনালি প্রজন্মের বিশ্বকাপ জয়ের স্বপ্নও প্রায় শেষ হয়ে গেল। ২০৩০ বিশ্বকাপে রোমেলু লুকাকু, থিবো কোর্তোয়া ও কেভিন ডি ব্রুইনার খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

মরক্কোকে হারিয়ে সেমিফাইনালের প্রথম দল ফ্রান্স

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বোস্টনে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল। অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপে ফ্রান্সের কাছেই বিদায় নিতে হলো মরক্কোকে।

ম্যাচজুড়ে ফ্রান্সের দাপটের বিপরীতে মরক্কো রক্ষণভাগ ও গোলরক্ষক ইয়াসিন বুনু শুরুতে একাধিক দুর্দান্ত সেভ করেন। ২৫ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি এমবাপ্পে; তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বুনু। ৩২ মিনিটেও নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে ফ্রান্স। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।

বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় ফরাসিরা। ৬০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া এমবাপ্পের দুর্দান্ত শটে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ৭১ মিনিটে এমবাপ্পের পাস থেকে উসমান দেম্বেলে গোল করে ব্যবধান ২-০ করেন। বাকি সময়ে মরক্কো ব্যবধান কমানোর চেষ্টা করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত স্বস্তিদায়ক জয় নিয়ে সেমিফাইনালে ওঠে ফ্রান্স, আর কোয়ার্টার ফাইনাল থেকেই শেষ হয় মরক্কোর বিশ্বকাপ অভিযান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড