অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ নাকচ

ছবি : সংগৃহীত

সংস্কার ১ ফেব্রুয়ারী ২০২৬: নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে, এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কমিশন। ইসির দাবি, এটি কোনো তথ্য ফাঁস বা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নয়; বরং ওয়েবসাইটে চলমান কাজের সময় কিছু তথ্য অল্প সময়ের জন্য দৃশ্যমান হয়েছিল।

শনিবার এ বিষয়ে ব্যাখ্যা দেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি জানান, সাংবাদিকদের আপত্তির কারণে গত বৃহস্পতিবারই সাংবাদিকদের আবেদন গ্রহণের অপশন ওয়েবসাইট থেকে বন্ধ করে দেওয়া হয়। শনিবার পর্যবেক্ষকদের আবেদন গ্রহণের অংশ বন্ধ করার প্রক্রিয়া চলাকালে আগে নিবন্ধিত কিছু ব্যবহারকারী ড্যাশবোর্ডে লগইন করলে সাময়িকভাবে অ্যাডমিন প্যানেলের একটি অংশ দেখতে পান।

এ সময় নাম ও এনআইডি নম্বরের মতো কিছু তথ্য অল্প সময়ের জন্য দৃশ্যমান হলেও সেগুলো ডাউনলোড করার কোনো সুযোগ ছিল না বলে জানান তিনি। রুহুল আমিন মল্লিক বলেন, এটি তথ্য ফাঁস নয় এবং কোনো হ্যাকিং বা অননুমোদিতভাবে তথ্য সংগ্রহের অভিযোগও পাওয়া যায়নি।

ওয়েবসাইটটি এআই দিয়ে তৈরি, এমন সমালোচনার জবাবে তিনি বলেন, সাইটটি নির্বাচন কমিশনের নিজস্ব প্রোগ্রামাররাই তৈরি করেছেন। তাঁর মতে, এত গুরুত্বপূর্ণ নির্বাচনসংক্রান্ত একটি ওয়েবসাইট এআই দিয়ে তৈরি করা বাস্তবসম্মত নয়।

উল্লেখ্য, pr.ecs.gov.bd নামে ওয়েবসাইটটি সম্প্রতি তৈরি করে ইসি। আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রথমবারের মতো গণমাধ্যমকর্মী ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অনলাইনে আবেদন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তথ্য ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত জটিলতা নিয়ে সাংবাদিকদের আপত্তির মুখে কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

এখন আগের মতোই সাংবাদিক ও পর্যবেক্ষকদের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হবে এবং যাচাই-বাছাই শেষে পরিচয়পত্র বা কার্ড দেওয়া হবে। ইসি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য চলতি সপ্তাহের মধ্যেই পাস ইস্যু করা হতে পারে। এবারের নির্বাচনে প্রায় সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন। সব মিলিয়ে, তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে আলোচনা তৈরি হলেও নির্বাচন কমিশনের ভাষ্য, এটি কোনো নিরাপত্তা সংকট নয়, বরং সাময়িক প্রযুক্তিগত পরিস্থিতি মাত্র।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান