অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১৩০ কোটি পেজ বন্ধ


সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর খবর ছড়ানো ও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণা করা এ যেন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে ফেসবুক এবার কড়া হাতে তা দমন করতে পদক্ষেপ নেয়া শুরু করেছে। ফেসবুক ইঙ্ক জানিয়েছে, ১৩০ কোটি ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করেছে এবং এই প্ল্যাটফর্মে ভুল তথ্য রোধ করতে ৩৫ হাজারের বেশি মানুষ কাজ করছেন। ফেসবুকের একটি ব্লগ পোস্ট মারফত জানা গেছে যে, বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারা ভুল তথ্য বলা হয়েছে এমন কোভিড-১৯ ও টিকা সংক্রন্ত ১ কোটি ২০ লাখের বেশি কনটেন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক। প্রসঙ্গত, করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে মিথ্যা দাবি ও ষড়যন্ত্র ফেসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হু হু করে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষও কোনও কিছু যাচাই না করেই তার ওপর বিশ্বাস করে বিভ্রান্ত হচ্ছেন। করোনা মহামারির সময়ও একাধিক মিথ্যা ও ভুয়া খবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়েছে, বলে দাবী উঠেছে আবার হোয়াটসঅ্যাপে তা ফরোয়ার্ড হয়েছে। এর আগে সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ জানান, ফেসবুক বিশ্বের সব চেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্ম। এখান থেকেই ইউজাররা বিভিন্ন খবর পেয়ে থাকেন। তাই গ্রাহকদের প্রতি ফেসবুকের দায়বদ্ধতা রয়েছে। ভ্যাকসিন সম্পর্কে কোনও ভুল তথ্য তুলে দিয়ে জনগণকে বিব্রত করবে না ফেসবুক। এতে ফেসবুকের প্রতি মানুষের আস্থা কমে যাবে। এছাড়া ভুয়া খবর বন্ধ করতেও যথেষ্ট উদ্যোগী হয়েছে ফেসবুক। (সূত্র : ওয়ান ইন্ডিয়া।)

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে