আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ মে ২০২৬ বৃহস্পতিবার: চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে সেমিফাইনালেই থেমে গেছে বায়ার্ন মিউনিখের যাত্রা। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে জার্মান ক্লাবটি। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করলেও ফাইনালে উঠতে পারেনি তারা।
ম্যাচ শেষে হ্যান্ডবল নিয়মের ব্যাখ্যা ও রেফারিং সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তার অভিযোগ, একই ধরনের ঘটনার ক্ষেত্রে দুই লেগে ভিন্ন সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।
তিনি উদাহরণ হিসেবে প্রথম লেগের ঘটনা তুলে ধরেন, যেখানে আলফানসো ডেভিসের গায়ে লেগে বল হাতে লাগার ঘটনায় পেনাল্টি পেয়েছিল পিএসজি। কিন্তু দ্বিতীয় লেগে জোয়াও নেভেসের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টি দেননি।
কোম্পানির মতে, ওই সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব ছিল এবং বল সরাসরি হাতে লাগলেও ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা তিনি মেনে নিতে পারেননি।
তবে প্রতিপক্ষ পিএসজির প্রশংসাও করেছেন বায়ার্ন কোচ। তার মতে, পুরো ম্যাচে পিএসজি খুবই সংগঠিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে এবং রক্ষণভাগে শক্ত অবস্থান নিয়ে বায়ার্নকে সুযোগ তৈরি করতে দেয়নি।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বায়ার্ন। তৃতীয় মিনিটেই গোল হজম করার পর তারা আক্রমণ বাড়িয়ে সমতায় ফেরার চেষ্টা চালায়। শেষ দিকে যোগ করা সময়ে হ্যারি কেইন গোল করলেও সেটি দলের জন্য যথেষ্ট হয়নি।
কোম্পানি আরও বলেন, প্রথম লেগের বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্ত এখনো তাকে হতাশ করছে, কারণ শেষ পর্যন্ত মাত্র এক গোলের ব্যবধানেই বায়ার্নকে বিদায় নিতে হয়েছে।
সংস্কার/ইএমই
২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লড়াই। ঘানা-কলম্বিয়া ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম নকআউট পর্ব, যেখানে ১৬টি দল বিদায় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বাকি ১৬টি দল। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় কানাডা ও মরক্কো মুখোমুখি হবে। এরপর শনিবার
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার বিল এমবোলো ও দান এনদোয়ের গোলে জয় পায় সুইসরা। ১১ মিনিটে জোহান মানজাম্বির দারুণ কাটব্যাক থেকে এমবোলো গোল করেন। ২০ বছর
সিয়াটলের ম্যাচে শেষ চার মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। ২৫ মিনিটে হাবিব দিয়ারা এবং ৫১ মিনিটে ইসমাইল সারের গোলে এগিয়ে যায় আফ্রিকার দল। প্রথমার্ধে ট্রোসার্ড, ডি ব্রুইনে ও ডে কুইপারের একাধিক সুযোগ নষ্ট হয়, আর সেনেগালের ৪-৩-৩ ও ৪-৫-১ কৌশলের সামনে ছন্দ হারায় বে
টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভ এবং ইসমাইল সাইবারির জয়সূচক স্পটকিকে আসে ঐতিহাসিক জয়। ম্যাচ শেষে কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন,